
ট্রাম্পকে কঠোর ভাষা ব্যবহার না করার বিষয়ে পাকিস্তানের সতর্কবার্তা
জনসমক্ষে বাগাড়ম্বর বা কঠোর ভাষা ব্যবহার না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে পাকিস্তান। খবর মিডল ইস্ট আইয়ের। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সরকারের পক্ষ থেকে ট্রাম্পের কাছে এ বার্তা পৌঁছে দেয়া হয়েছে।

ইরান ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হওয়ায় চুক্তি ‘প্রায় চূড়ান্ত’—দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে স্থানান্তরের অনুমতি দিতে সম্মত হয়েছে। তেহরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষরিত হলেই অবরোধ তুলে নেয়া হবে।

ইরান শান্তি চুক্তি হলে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা যখন দ্রুত বাড়ছে, তখন নতুন ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি চূড়ান্ত হলে তা স্বাক্ষর করতে নিজেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে আসতে পারেন বলে জানিয়েছেন তিনি। তার দাবি, ইরান প্রায় সব শর্তেই রাজি হয়েছে।

আবারও ইরানের ওপর নৌ-অবরোধের ঘোষণা দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’এ এক নতুন পোস্টে জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করা হবে।

ফ্রান্স ‘খুবই অ-সহায়ক’, অভিযোগ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ফ্রান্স ‘খুবই অ-সহায়ক’। ট্রুথ সোশালে আরেকটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইসরাইলগামী সামরিক সরঞ্জামে বোঝাই বিমানগুলোকে ফ্রান্স তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি।

ডলারে ট্রাম্পের স্বাক্ষর, ভাঙছে ১৬৫ বছরের রীতি
ডলারে নিজের স্বাক্ষর যুক্ত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে দেশটির ইতিহাসে তিনিই প্রথম দায়িত্বে থাকা প্রেসিডেন্ট হিসেবে ডলারের নোটে স্বাক্ষর রাখার নজির গড়তে যাচ্ছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।

যুক্তরাষ্ট্রকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা: ট্রাম্প
চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। গতকাল (মঙ্গলবার, ৬ জানুয়ারি) এক এক্স বার্তায় এমনটি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দুই-তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তি হতে পারে: ট্রাম্প
গাজায় চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এ যুদ্ধের ‘চূড়ান্ত সমাধান’ হতে পারে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এ তথ্য জানিয়েছে।

বড় ধরনের খনিজ চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র-ইউক্রেন
বড় ধরনের খনিজ চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র-ইউক্রেন। শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে চুক্তি সই করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও, ইউক্রেনের খনিজ সম্পদ থেকে ৫০ হাজার কোটি ডলার তুলে আনার দাবি থেকে আপাতত সরে দাঁড়িয়েছে ওয়াশিংটন। তবে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অন্যতম প্রধান দাবি সামরিক নিরাপত্তার নিশ্চয়তা আপাতত দিচ্ছে না ট্রাম্প প্রশাসন।

সাপ্তাহিক রিপোর্ট জমা না দিলে চাকরিচ্যুতি: ইলন মাস্কের হুমকি
সাপ্তাহিক কাজের রিপোর্ট জমা না দিলে, যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের আবারও চাকরিচ্যুত করার হুমকি দিলেন সরকারি দক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্ক। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যারা সরকারের জন্য কাজ করছে না তাদের খুঁজে বের করতে সহায়তা করবে মাস্কের এমন পদক্ষেপ। একইসঙ্গে, বিভিন্ন সাহায্য সংস্থার পাশাপাশি ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাইয়েরও ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। যা নিয়ে চরম উদ্বেগের মধ্যে আছেন ২৩ লাখ সরকারি চাকরিজীবীরা। এদিকে, মার্কিন সিভিল সার্ভিস পরিচালনাকারী সংস্থা বলছে, মাস্কের ই-মেইলের জবাব দেয়া বাধ্যতামূলক নয়।

ফিলিস্তিনি বসতিতেও অস্থিরতা ছড়াচ্ছে নেতানিয়াহু সরকার
অবরুদ্ধ পশ্চিম তীরে আরও প্রায় এক হাজার অবৈধ বসতি নির্মাণ করছে ইসরাইল। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি দখলদারদের প্রবেশ বৃদ্ধির পাশাপাশি, এ পদক্ষেপের মাধ্যমে নিকটবর্তী বেথেলহেম শহরের আধিপত্য বাড়াচ্ছে তেলআবিব। গাজায় ভঙ্গুর অস্ত্র বিরতির মধ্যে এভাবেই অন্যান্য ফিলিস্তিনি বসতিতেও অস্থিরতা ছড়াচ্ছে নেতানিয়াহু সরকার।

ইসরাইলবিরোধী বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি
যুক্তরাষ্ট্রের মাটিতে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিক্ষোভ করা বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে ইহুদিবিদ্বেষীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে গণপ্রত্যাবাসনের আওতায় এরই মধ্যে আটক করা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার অবৈধ অভিবাসীকে। তাদের রাখতে কিউবায় তৈরি করা হচ্ছে ডিটেনশন সেন্টার।