
চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ২.৫ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংকের পূর্বাভাস
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের ছড়িয়ে পড়া প্রভাবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। বৈশ্বিক এই ঋণদাতা সংস্থাটি সতর্ক করে বলেছে, মহামারির পর এবারই বিশ্ব প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার ঝুঁকিতে রয়েছে। এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দ্য ডনের প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের ‘থ্রি-আর’ কৌশল
অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এবং এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সরকার ‘থ্রি-আর’ কৌশল উন্মোচন করতে যাচ্ছে। এই কৌশলের মধ্যে রয়েছে রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন। সরকার তিন ধাপে এই কৌশল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে।

ইরান যুদ্ধের জেরে তেল ও সারের দাম বৃদ্ধি, কমছে চীন ও ভারতের প্রবৃদ্ধি
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল ও সারের দাম বেড়ে যাওয়ায় চীন ও ভারতের মতো বড় অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা দিতে পারে। জাতিসংঘের ‘এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন’ (এসকাপ)-এর এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দেয়া হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠেছে।

বাজেট-সংক্রান্ত অনিশ্চয়তা কাটায় যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রবৃদ্ধির আভাস
বাজেট-সংক্রান্ত দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে ২০২৫ সালের শেষ প্রান্তিকে যুক্তরাজ্যের অর্থনীতিতে সামান্য প্রবৃদ্ধির আভাস মিলেছে। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) আসন্ন জিডিপি প্রকাশিত তথ্য ঘিরে অর্থনীতিবিদরা ধারণা করছেন, চতুর্থ প্রান্তিকে দেশটির অর্থনীতি শূন্য দশমিক ১ শতাংশ হারে বেড়েছে। সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভোমরা স্থলবন্দরে আমদানি কমলেও রাজস্ব আয়-রপ্তানি বেড়েছে
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ব্যবহার করে বেড়েছে রপ্তানি, কমেছে আমদানি। সেই সঙ্গে বেড়েছে বন্দরের রাজস্ব আয়ও। ২০২৩-২৪ অর্থবছরের সাথে সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের আমদানি-রপ্তানি ও রাজস্ব আয়ের তুলনামূলক বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

রাশিয়ার অর্থনীতিতে যেন বইছে প্রবৃদ্ধির ফুলঝুরি
তিন বছর ধরে যুদ্ধ চালিয়ে গেলেও রাশিয়ার অর্থনীতিতে যেন বইছে প্রবৃদ্ধির ফুলঝুরি। আন্তর্জাতিক অঙ্গণে এই ইমেজ ধরে রাখার আপ্রাণ চেষ্টা করলেও যুদ্ধে মোটা অঙ্কের বিনিয়োগ করে রাশিয়া ক্রমেই পরিণত হতে যাচ্ছে তলাবিহীন ঝুড়িতে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে অর্থ ব্যয়ের কারণে অসনীয় চাপ পড়ছে রুশ অর্থনীতিতে। যা কোনভাবেই স্বীকার করছে না রাশিয়া।

চলতি অর্থবছরের প্রথমার্ধে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি বেড়েছে সাড়ে ১২%
জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রপ্তানি কমে গেলেও, ২০২৪–২৫ অর্থবছরের প্রথমার্ধে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি বেড়েছে সাড়ে ১২ শতাংশ। দুর্নীতি ও আমলাতন্ত্র জটিলতা কমে যাওয়ায় রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর অর্থনীতীবিদরা বলছেন, বিশ্ববাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় বেড়েছে বাংলাদেশের রপ্তানি।

আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস মিসরের
মিশরের পরিকল্পনামন্ত্রী রানিয়া আল-মাশাত পূর্বাভাস করেছেন, চলমান সংস্কারের কারণে চলতি অর্থবছরে মিসর ৪ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করবে। সুয়েজ খালে আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও দেশটির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে বলে তিনি জানান। সম্প্রতি আরব নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির দর
ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান নেমেছে সর্বনিম্নে। গতকাল মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, এই প্রথম ডলারের বিপরীতে রুপির দর ৮৪ দশমিক সাত পাঁচে নেমে এসেছে।

বিদেশি মোড়কে নকল পণ্যে সয়লাব প্রসাধনী বাজার
বছরে দেশে প্রসাধনী পণ্যের প্রবৃদ্ধি ৮ থেকে ১০ শতাংশ। যার সাথে তাল মিলিয়ে গড়ে উঠেছে দেশীয় প্রসাধনী প্রতিষ্ঠান। যেখানে উৎপাদিত হচ্ছে বিশ্বমানের পণ্য। তবে আকর্ষণীয় অনলাইন বিজ্ঞাপন আর বিদেশি মোড়কে নকল পণ্যে সয়লাব প্রসাধনী বাজার, যাতে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। খাত সংশ্লিষ্টরা বলছেন, আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি সমন্বিত নীতি সহায়তা পারে এ শিল্পকে সমৃদ্ধ করতে।

দ্বিতীয় প্রান্তিকেও প্রবৃদ্ধির দেখা পায়নি ফোর্ড, জিএম ও স্টেলানটিস
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও প্রবৃদ্ধির দেখা পায়নি ফোর্ড, জেনারেল মোটরস ও স্টেলানটিসের মতো গাড়ি নির্মাতা কোম্পানি। সম্প্রতি সিএনবিসি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পরিকল্পনা নেয়া হয়েছে, এই অর্থবছরে ৬.৭৫% প্রবৃদ্ধি হবে: প্রধানমন্ত্রী
আগামী অর্থবছরের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশে প্রবৃদ্ধি হার ৬.৭৫ শতাংশ বৃদ্ধি হবে বলেও জানান তিনি। আজ (বুধবার, ৩ জুলাই) সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন।