
প্রথম শ্রেণির পৌরসভা; তবু নেই নাগরিক সুবিধা
প্রথম শ্রেণির পৌরসভা, কিন্তু নাগরিক সেবার চিত্র অনেকটাই বিপরীত। পৌরসভার মানদণ্ড হিসেবে ঝিনাইদহের মহেশপুরে নেই পর্যাপ্ত ড্রেন, সড়কবাতি ও ভালো সড়ক ব্যবস্থা। কর দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ বাসিন্দাদের।

নোয়াখালীতে সংস্কারের এক দিনেই উধাও সড়কের পিচ!
সংস্কারের নামে নোয়াখালী পৌর এলাকার ‘হাসপাতাল রোড’ সড়কটিতে চলছে হরিলুটের তামাশা। ঠিকাদারের মনমতো রাতের আঁধারে নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার করায় কাজ শেষ হওয়ার এক সপ্তাহও টিকছে না সড়কটি। সবশেষ গত ৩ জুলাই সড়কের একটি অংশে পিচ ঢালাই (সিলকোট) করা হলেও পরদিনই তা পুরোপুরি উঠে গিয়ে কঙ্কালসার রূপ ধারণ করেছে। একের পর এক এমন জালিয়াতিতে স্থানীয় বাসিন্দা ও চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

সুনামগঞ্জে বন্যার শঙ্কা; পৌরসভার কর্মকর্তাদের ছুটি বাতিল করে কন্টোলরুম চালু
সুনামগঞ্জে বন্যার শঙ্কা দেখা দেয়ায় পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পৌর কতৃপক্ষ। দুর্যোগ মোকাবিলা করার জন্য একটি কন্ট্রোলরুম চালু করা হয়েছে বলে এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পৌরসভার বর্জ্য জমছে মহাসড়কের পাশে; ডাম্পিং স্টেশন কি কেবল নামেই?
প্রায় ৮১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ডাম্পিং স্টেশন থাকলেও জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশেই। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকি। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও প্রতিকার না পাওয়ার কথা বলছেন স্থানীয়রা।

বর্জ্য ব্যবস্থাপনায় চরম সংকট; দুর্গন্ধ আর স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
দেড়শ বছরেরও বেশি পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার চরম দুরাবস্থায় ভোগান্তি বাড়ছে জনসাধারণের। প্রতিদিনের সকল বর্জ্য অপসারণ করতে পারছে না পৌরর্কতৃপক্ষ। এছাড়া সাধারণ বর্জ্যের সঙ্গেই ডাম্পিং হচ্ছে মেডিকেল বর্জ্য, যা স্বাস্থ্যঝুঁকিতে ফেলেছে স্থানীয়দের। আর নানা সংকটে আলোর মুখ দেখেনি বর্জ্য থেকে জৈব সার ও ডিজেল উৎপাদন প্রকল্প।

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ডাম্প ইয়ার্ড নির্মাণে খাসজমি বরাদ্দের নির্দেশ
দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে যেগুলোতে এখনও ডাম্পিং স্টেশন নেই, সেগুলোর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ডাম্প ইয়ার্ড নির্মাণের জন্য প্রয়োজনীয় খাসজমি বরাদ্দ দিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

ধাপে ধাপে ট্রেড লাইসেন্স সেবা বিনিয়োগ ব্যবস্থার সঙ্গে একীভূত করবে সরকার
ব্যবসা পরিবেশ উন্নয়ন ও স্থানীয় ব্যবসায়িক অনুমোদন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে সরকার সিটি করপোরেশন ও পৌরসভার ট্রেড লাইসেন্স সেবা ধাপে ধাপে জাতীয় বিনিয়োগ সেবা ব্যবস্থার সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছে।

যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল হিসেবে গড়ে তোলার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
আমরা যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই, যা পরবর্তীতে দেশের অন্যান্য পৌরসভায়ও অনুসরণ করা যাবে। অতীতে কী কী সমস্যা ছিল তা সঠিকভাবে চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বের করার নির্দেশ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

৭ ডিসেম্বরের মধ্যে গঠিত হবে কলকাতা পৌরসভার নতুন বোর্ড
চলতি বছরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতা পৌরসভার নির্বাচন। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে গঠিত হবে পৌরসভা পরিচালনার নতুন বোর্ড। কলকাতা পৌরসভার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যয় বিজেপির এ নেতা।

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (রোববার, ১০ মে) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দেড়শো বছরের পৌরসভা পাচ্ছে নতুন মর্যাদা; সিটি করপোরেশন ঘোষণায় উচ্ছ্বসিত বগুড়াবাসী
আগামী ২০ এপ্রিল প্রায় দেড়শো বছরের পুরনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের ১৩ তম সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে বগুড়া সিটি করপোরেশন। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত এই জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার এই প্রয়াসে উচ্ছ্বসিত বগুড়াবাসী।

পঞ্চগড়ে বিদ্যুতের দাবিতে রাজপথে গ্রাহকরা; ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ
পঞ্চগড় পৌরসভার কিছু এলাকাসহ বেশ কয়েকটি গ্রামে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার অভিযোগে রাজপথে নেমে আন্দোলন শুরু করেন গ্রাহকরা। প্রায় চার ঘণ্টা পঞ্চগড় শহরের ধাক্কামারা ও চিনিকল বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এসময় প্রত্যেক সড়কে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন দূরের পথের যাত্রীরা। সন্ধ্যা ৭টার মধ্যে বিদ্যুৎ সংযোগের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরোধ করে তারা।