
পেরুর দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, দেশজুড়ে সতর্ক থাকার আহ্বান
পেরুর দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ‘ইউএস জিওলজিক্যাল সার্ভে’। তবে পেরুর ‘জিওফিজিক্যাল ইনস্টিটিউট’ (আইজিপি) ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ২ বলেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের স্থাপনা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পেরুর প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ওপর বিধ্বস্ত পর্যটকবাহী বিমান
পেরুর দক্ষিণাঞ্চলের বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইনসের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৩ জন প্রাণ হারিয়েছেন। শনিবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পেরুর সরকার। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পেরুতে পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১৩
পেরুর দক্ষিণাঞ্চলে পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১১ বিদেশি নাগরিক ও ২ ক্রুসহ অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর, শনিবার বিমানটি পেরুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইনস অতিক্রমের সময় বিধ্বস্ত হয়।

দণ্ড বাতিল করে পেরুর সাবেক প্রেসিডেন্টের মুক্তির নির্দেশ আদালতের
পেরুর সাংবিধানিক আদালত সাবেক প্রেসিডেন্ট ওল্লান্তা উমালার ১৫ বছরের কারাদণ্ড বাতিল করেছেন। আদালতের এই আদেশের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। ব্রাজিলের নির্মাণ জায়ান্ট ওডেব্রেখটকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিশ্বব্যাপী বিশাল এক দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাকে ওই সাজা দেয়া হয়েছিল। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চতুর্থ চেষ্টায় পেরুর প্রেসিডেন্ট হলেন ফুজিমোরি-কন্যা কেইকো
পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি প্রার্থী কেইকো ফুজিমোরি জয়লাভ করেছেন। বামপন্থি প্রতিদ্বন্দ্বী রবার্তো সানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে তিনি দেশটির শীর্ষ পদে আসীন হতে যাচ্ছেন। লাতিন আমেরিকায় ডানপন্থি রাজনীতির পুনরুত্থানের ধারায় এটি সর্বশেষ বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্পেনের দাপট, পেরুকে উড়িয়ে দিল ৩–১ গোলে
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে স্পেন। পেরুকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে বৈশ্বিক আসরে পা রাখছে লা রোহারা।

ভারী বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত লাতিন আমেরিকা, ব্রাজিলে নিহত ৩০
ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত লাতিন আমেরিকার বেশকিছু অঞ্চল। ব্রাজিলে ভূমিধসে এরই মধ্যে মারা গেছে অন্তত ৩০ জন। নিখোঁজ ৩৯ জনের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। মহাসড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বেশকিছু অঞ্চল। বন্যায় পেরুর ৭০০টির বেশি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩৭
পেরুর আরেকুইপা অঞ্চলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে নারী ও শিশুসহ আরও ২৬ জন।

পেরুতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভকারীদের
দেশের আইন ও গণতান্ত্রিক ধারার পরিবর্তনসহ বেশকিছু দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পেরুর জেনজি বিক্ষোভকারীরা। এক সংবাদ সম্মেলনে জেনজিদের আন্দোলনের মুখপাত্র এ ঘোষণা দেন।

সরকারবিরোধী আন্দোলনের জেরে পেরুতে জরুরি অবস্থা জারি
ব্যাপক সরকারবিরোধী আন্দোলনের জেরে জরুরি অবস্থা জারি করা হয়েছে পেরুর রাজধানী লিমায়। বিক্ষোভ দমনে সাংবিধানিক অধিকার স্থগিত করা হয়েছে জরুরি অবস্থার মাধ্যমে।

পেরুতে নতুন প্রেসিডেন্ট হোসে জেরির বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ১
পেরুর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরির বিরুদ্ধে বিক্ষোভে নিহত হয়েছে একজন। আন্দোলনে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন পুলিশ সদস্য। রাজধানী লীমার রাস্তায় রাতভর বিক্ষোভ করে জেন-জিরা। এসময় হুট করে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করে এক ব্যক্তি। পরে তাকে জনতা আটক করে।

পেরুর অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে জেন-জিদের বিক্ষোভ
লাতিন আমেরিকার দেশ পেরুর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে জেন-জি শিক্ষার্থীরা। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন সরকার ব্যর্থ হওয়ায় রাজপথে নেমেছে তারা। বিক্ষোভে যোগ দিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ছাত্র-জনতা রাজপথ দখলের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে।