
ইসলামাবাদ ঘেরাও ঠেকাতে লকডাউন, ভোগান্তিতে পাকিস্তানের জনতা
ঘনিয়ে আসছে ইসলামাবাদ ঘেরাও কর্মসূচি। আগামীকালের (রোববার, ৩ অক্টোবর) বিক্ষোভ সামনে রেখে, পাকিস্তানে সরকার ও বিরোধীদলের আলোচনা শেষ হলো কোনো সিদ্ধান্ত ছাড়াই। দ্বিতীয় দফায় শনিবার ফের আলোচনায় বসবে দু’পক্ষ। ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ঠেকাতে রাজধানীতে মাসব্যাপী লকডাউন আরোপ করে বিপাকে সরকার; ভোগান্তিতে জনতা।

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা; অবরুদ্ধ পাকিস্তানি রাজধানী
কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দেশটির রাজধানীজুড়ে। বিক্ষোভ ঠেকাতে কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন, সড়কে কনটেইনারের প্রাচীর নির্মাণ এবং পিটিআই নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে সরকার। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা: পিটিআইয়ের লংমার্চ ঘিরে কঠোর নিরাপত্তাবলয়
কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত লংমার্চ ঘিরে রাজধানী ইসলামাবাদকে কার্যত অবরুদ্ধ করে ফেলেছে দেশটির সরকার। আগামী রোববারের এই কর্মসূচি ঠেকাতে রাজপথজুড়ে শিপিং কনটেইনার দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে এবং প্রায় ৩৫ হাজার অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক সদস্য মোতায়েন করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

পিটিআইয়ের বিক্ষোভ মার্চের আগে ইমরান খানের বোনকে গ্রেপ্তার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খানের বোন আলিমা খানকে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির ঘোষিত বিক্ষোভ মার্চের ঠিক এক সপ্তাহ আগে আজ রোববার তাকে গ্রেপ্তার করা হলো। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হাইকোর্টের নির্দেশে স্ত্রী ও পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন ইমরান খান
জেলে ফিরলেও আর নির্জন কারাবাস নয়। ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে এখন থেকে স্ত্রী ও পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। টেলিফোনে কথা বলতে পারবেন ছেলেদের সাথে। আর, নতুন এই নির্দেশ মানা হচ্ছে কী না তা নিয়ে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে আদিয়ালা জেল কর্তৃপক্ষকে। কিন্তু এতকিছুর পরেও সংশয়ে ইমরানের পরিবার ও পিটিআই সমর্থকরা। বলছেন, অতীতে আদালতের বহু নির্দেশ কার্যকর হয়নি সরকারের অদৃশ্য ইশারায়।

সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ পিটিআইয়ের
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কেপির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে আগামী ২৭ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কর্মসূচি নিয়ে মাঠে নামবে পিটিআই-এর নেতৃত্বাধীন বিরোধী জোট। এদিকে, সর্বোচ্চ আদালতের নির্দেশ একপ্রকার অগ্রাহ্য করেই ইমরানকে রাজধানীর শিফা হাসপাতালের বদলে রাখা হয়েছে সরকারি মেডিকেল পিআইএমএস-এ। এর জেরে শেহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে পিটিআই।

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে উত্তাল হচ্ছে পাকিস্তানের রাজনীতি
ইমরান খানের অসুস্থতা ঘিরে ক্রমেই উত্তাল হচ্ছে পাকিস্তানের রাজনীতি। কারাবন্দি ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের দাবিতে টানা চতুর্থ দিনের মতো দেশটির সংসদে অবস্থান কর্মসূচি পালন করছে পিটিআই ও তাদের জোটসঙ্গীরা। এদিকে ব্যাপক বিক্ষোভ হচ্ছে খাইবার পাখতুনখোয়ায়ও। পিটিআইয়ের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করায় প্রদেশটির সঙ্গে পাকিস্তানের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে চিকিৎসকদের বরাতে কারা কর্তৃপক্ষের দাবি, ইমরান খানের চোখের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে সরকার মিথ্যাচার করেছে: পিটিআই
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখে অস্ত্রোপচারে তথ্য সরকার লুকিয়ে রাখতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন পিটিআই মহাসচিব। আরও দাবি করেছেন, ইমরানের শারীরিক অবস্থা নিয়ে জনসম্মুখে মিথ্যাচার করেছে শেহবাজ শরীফের সরকার। সুপ্রিম কোর্টের বাইরে পিটিআই নেতা-কর্মী-সমর্থকদের বিক্ষোভের জেরে ইমরানের অস্ত্রোপচার নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্সের চিকিৎসকও।

কারাগারের কাছে অবস্থান কর্মসূচি, ইমরানের তিন বোনসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা
আদিয়ালা কারাগারের কাছে অবস্থান কর্মসূচির দায়ে ইমরান খানের তিন বোনসহ পিটিআই দলের চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এরইমধ্যে ১৪ নেতাকর্মীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

বিক্ষোভের ডাক দিলো ইমরান খানের পিটিআই; রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লেও সরকার কিংবা কারা কর্তৃপক্ষ কারও পক্ষ থেকেই তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। ইমরান খানের পরিবারও দীর্ঘদিন ধরে তার সঙ্গে দেখা করতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন দলের নেতারা।

ইমরান খান নিরাপদ ও সুস্থ আছেন, মৃত্যুর খবর ভিত্তিহীন: আদিয়ালা কারা কর্তৃপক্ষ
কারাগারে নিরাপদ ও সুস্থ আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। তার মৃত্যুর খবরটিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে এ কথা জানান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। এদিকে ইমরান খানের মৃত্যুর গুজব ছড়ানোর জন্য আফগান ও ভারতের মিডিয়াগুলোকে দায়ী করেছে তার রাজনৈতিক দল পিটিআই। অবিলম্বে ইমরানের সঙ্গে তার পরিবারের সাক্ষাত আয়োজনের দাবিও করে দলটি।

‘ভারত যে পরাজয় বরণ করেছে তা তারা কখনোই ভুলতে পারবে না’
ভারত যে পরাজয় বরণ করেছে তা তারা কখনোই ভুলতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নয়াদিল্লি শত্রুদের কড়া জবাব দিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন দাবির পর এ মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করায় পিটিআইয়ের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোহর আলী খান অভিনন্দন জানালেও তীব্র সমালোচনা করেছেন ইমরান খান।