
প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা স্বচ্ছ করতে গুরুত্ব দিচ্ছে সরকার
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, সরকার প্রবাসীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা আরও দ্রুত, সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বেনজীরকে দেশে ফেরাতে ‘ব্যর্থতা’ নিয়ে সংসদে আলোচনা
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থতাকে ‘প্রত্যর্পণ প্রক্রিয়ার গুরুতর ‘ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করে এ পর্যন্ত নেয়া পদক্ষেপের পূর্ণাঙ্গ বিবরণ সংসদে উপস্থাপনের দাবি উঠেছে। একই সঙ্গে সরকারি চাকরিতে থাকা অবস্থায় ৬টি দেশের পাসপোর্ট পাওয়ার অভিযোগের তদন্তের অগ্রগতি এবং দেশে-বিদেশে তার অবৈধ সম্পদ জব্দে নেয়া পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।

বুকিং জটিলতায় বাংলাদেশ হয়ে হজে যাচ্ছেন ব্রিটিশরা, প্রশ্নবিদ্ধ ভিসা-ইমিগ্রেশন প্রক্রিয়া
হজের প্রস্তুতি শুরু হলেও ব্রিটিশ মুসলিমদের দুশ্চিন্তা কাটছে না। সীমিত সৌদি কোটা ও নুসুকের বুকিং জটিলতায় অনেকেই হজের সুযোগ হারাচ্ছেন এবার। তাই কেউ কেউ বাংলাদেশ হয়ে হজে যাওয়ার পথ বেছে নিচ্ছেন। তবে এ ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন নিয়েও রয়েছে প্রশ্ন।

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমান কুশসহ দুই ভারতীয় গ্রেপ্তার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ১২০ গ্রাম কুশ ও ভারতীয় পাসপোর্টসহ আব্দুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারি (৪৫) নামের দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রীন চ্যানেল থেকে তাদেরকে আটক করা হয়।

কাবিননামায় বর-কনের আগের ও বর্তমান বিয়ের তথ্য অন্তর্ভুক্তি চেয়ে নোটিশ
কাবিননামায় বর ও কনের পূর্ববর্তী ও বিদ্যমান বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রীর পরিচয় এবং সন্তানসহ গুরুত্বপূর্ণ পারিবারিক তথ্য অন্তর্ভুক্ত করার দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে এসব তথ্য যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্মনিবন্ধন, বিবাহ ও তালাকের নথিসহ প্রয়োজনীয় দলিল যাচাই বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ায় ‘ভিসা অন অ্যারাইভাল’ বহালকে গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: বিমানমন্ত্রী
সরকার দেশিয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ‘ভিসা অন অ্যারাইভাল’ স্ট্যাটাস বহালকে গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি।

প্রবাসীদের পাসপোর্ট নবায়ন আবেদন দ্রুত নিষ্পত্তির অন্তর্বর্তীকালীন আদেশ হাইকোর্টের
প্রবাসীদের নতুন পাসপোর্ট ও পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ (রোববার, ২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

দিল্লি এয়ারপোর্টে কী হয়েছিল— বিস্তারিত জানালেন ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সম্প্রতি ভারতে গিয়ে দিল্লি এয়ারপোর্টে হেনস্তার শিকার হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে তিনি এ বিষয়ে তার অভিজ্ঞতা তুলে ধরেন।

৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রামিসা হত্যার অপরাধীকে সর্বোচ্চ বিচারের জন্য যা দরকার, সে পদক্ষেপ গ্রহণ করবে সরকার। তিনি বলেন, ‘৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে।’

নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট; ফিরছে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ
দেশের পাসপোর্টে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বর্তমান সরকার। নতুন সংস্করণের ই-পাসপোর্টে ফিরছে বহুল আলোচিত ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। একই সঙ্গে পাসপোর্টের জলছাপে থাকা বেশ কয়েকটি স্থাপনা ও প্রতীক বাদ দিয়ে যুক্ত করা হচ্ছে নতুন কিছু জাতীয় ও ঐতিহাসিক উপাদান।

বাংলাদেশসহ তিন দেশের আবেদনকারীদের জন্য নাগরিকত্ব বিধিতে পরিবর্তন ভারতের
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনকারীদের পাসপোর্ট–সংক্রান্ত তথ্য জমা দেয়া বাধ্যতামূলক করেছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (সোমবার, ১৮ মে) নাগরিকত্ব বিধিমালা, ২০০৯–এ সংশোধনী এনে এ–সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ঈদের ছুটিতে ভিসা ছাড়াই ঘুরে আসুন ৩৬ দেশ, ভ্রমণের আগে যা জানা জরুরি
পবিত্র ঈদুল আজহার (Eid-ul-Adha) ত্যাগের মহিমার পাশাপাশি এবার দেশের চাকরিজীবী ও ভ্রমণপিয়াসীদের জন্য আসছে এক দুর্দান্ত সুযোগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের সাধারণ ছুটি (General Holiday) ঘোষণা করা হয়েছে। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে অনেকেই এই লম্বা ছুটিতে দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনা (International Travel Planning) করছেন।