Recent event

মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড

মিডিয়া টাইকুন জিমি লাই
মিডিয়া টাইকুন জিমি লাই | ছবি: সংগৃহীত
0

মিডিয়া টাইকুইন জিমি লাইকে হংকংয়ে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গত ডিসেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের অধীনে এটিই সবচেয়ে কঠোর সাজা। ব্রিটিশ পাসপোর্টধারী লাই বেইজিংয়ের অন্যতম তীব্র সমালোচক হিসেবে পরিচিত। নিজের পত্রিকা অ্যাপল ডেইলিকে প্রতিবাদের হাতিয়ার হিসেবেও ব্যবহার করতেন বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে। এটিকে দেশের জন্য বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে বেইজিং।

আরও পড়ুন:

তবে নিজের বিরুদ্ধে আনা চীন ও হংকংয়ের অভিযোগ অস্বীকার করে আসছেন জিমি লাই। জিমি লাই ছাড়াও তার অ্যাপল ডেইলি পত্রিকার সাবেক ছয় নির্বাহীকেও কারাদণ্ড দেয়া হয়েছে।

এফএস