লন্ডনে যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে পাসপোর্টের তথ্য আপডেট করতে হবে: বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ছবি: সংগৃহীত
0

বিড়ম্বনা এড়াতে লন্ডনগামী যাত্রীদের যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে পাসপোর্টের তথ্য ইউকেভিআই (UKVI) আপডেট করতে হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে লন্ডনগামী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা উল্লেখ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, লন্ডনগামী সব যাত্রীকে ভ্রমণের আগে তাদের ভিসা ও পাসপোর্ট বৈধ ও সঠিক আছে কি না নিশ্চিত করতে হবে। যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে সর্বশেষ পাসপোর্টের তথ্য ইউকেভিআই (UKVI) অ্যাকাউন্টে আপডেট করা বাধ্যতামূলক।

ইউকে বর্ডার ফোর্সের নির্দেশনা অনুযায়ী, পাসপোর্ট বা ভিসার তথ্য হালনাগাদ না থাকলে যুক্তরাজ্যে প্রবেশে অতিরিক্ত যাচাই, বিলম্ব বা ভ্রমণ জটিলতা হতে পারে। তাই যাত্রা শুরুর আগে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে সম্পন্ন করে নেয়ার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে।

এসএইচ