Recent event

বাংলাদেশের পাসপোর্টের বৈশ্বিক মর্যাদা বাড়ানো হবে: মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু | ছবি: এখন টিভি
0

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট ক্ষমতায় আসলে বাংলাদেশের পাসপোর্টের বৈশ্বিক মর্যাদা বাড়ানো হবে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মজিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ বদলাবে নতুন নেতৃত্বে, এমন দৃঢ় প্রত্যয় সংকল্প নিয়ে ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে কাজ করবো।’

তিনি বলেন, ‘জোটে থেকে সরকার গঠন করতে পারলে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা,পরিবেশ, নারী নিরাপত্তা, প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিকে নতুন রূপ দেয়া হবে। নারীবান্ধব নগর নিরাপত্তা অবকাঠামো, স্বাধীন ও মর্যাদা ভিত্তিক পররাষ্ট্রনীতি গড়ে তোলা হবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি ও কোস্ট গার্ডকে আরও উন্নতি সরঞ্জাম প্রদান করা হবে।’

এসময় ইশতেহার অনুষ্ঠানে অংশ নেয় দলের শীর্ষ নেতৃবৃন্দসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। ৯টি খাতে ৬৮টি প্রতিশ্রুতি দেয়া হয় এবি পার্টির ইশতেহারে।

জেআর