
কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটন বাজেটে হতাশ সিলেটের ব্যবসায়ীরা
প্রতি বছরই বাজেট প্রকাশের পর বাজেট ঘিরে প্রতিটি অঞ্চলেই থাকে নিজস্ব ভাবনা। ব্যতিক্রম নয় এবারো, বিশেষ করে পর্যটন সমৃদ্ধ সিলেট বিভাগে পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টিই থাকে মূল দাবি। যদিও এবারের বাজেটে পর্যটন খাতে যে বরাদ্দ হয়েছে- তা নিয়ে কিছুটা হতাশ স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। তবে তাদের মতে, এ খাতে বাজেটের বরাদ্দের সঠিক ও পরিকল্পিত ব্যবহারই বদলে দিতে পারে এ খাতের চিত্র।

আজ থেকে বাংলাদেশিদের ই-ভিসা দেবে ফিলিপাইন
বাংলাদেশি নাগরিকদের জন্য আজ থেকে ই-ভিসা ইস্যু করার ঘোষণা দিয়েছে ফিলিপাইন। পর্যটনের উদ্দেশে গমনে ইচ্ছুকদের আগের স্টিকার ভিসা ইস্যু বন্ধ করে দিচ্ছে দূতাবাস। এখন থেকে অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে হবে।

ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী— যশোরে নাসীরউদ্দীন পাটওয়ারী
বেনাপোলে তোপের মুখে এলাকা ত্যাগ
ভারত একটি খুনি রাষ্ট্র এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি খুনি বাহিনী মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেছেন, এদের হাত থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। আজ (বুধবার, ৩ জুন) যশোরের শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভিসা ছাড়া থাকার মেয়াদ অর্ধেক করলো থাইল্যান্ড, বিপাকে বিদেশি পর্যটকেরা
থাইল্যান্ড ভ্রমণে আসা পর্যটকদের ভিসা ছাড়া দেশটিতে অবস্থানের মেয়াদ কমিয়ে এনেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যসহ ৯৩টি দেশের নাগরিকেরা এখন ৩০ দিনের বেশি থাকতে চাইলে ভিসার আবেদন করতে হবে। গতকাল (মঙ্গলবার, ১৯ মে) থাইল্যান্ড সরকার এই পরিকল্পনা অনুমোদন করেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেত্রকোণার পর্যটনে নতুন সম্ভাবনা: মাত্র ১২ কিলোমিটার রেললাইন হলেই পাল্টে যাবে দৃশ্যপট
পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদী আর ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই পণ্য) সাদা মাটির রঙিন সৌন্দর্যের কারণে নেত্রকোণার দুর্গাপুর ভ্রমণপিপাসুদের কাছে যেন স্বর্গরাজ্য। এখানকার সীমান্তের পাহাড়ি দৃশ্য যে কারও মন কাড়ে। তবে যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার পর্যটন যেন বরাবরই পিছিয়ে।

জিডিপিতে পর্যটন খাতের অবদান ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের: পর্যটনমন্ত্রী
বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম। আজ (সোমবার, ৪ মে) সকাল ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন ২০২৬ এর আজকের প্রথম অধিবেশন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

পার্বত্য অঞ্চলে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-পর্যটন উন্নয়নে নতুন প্রকল্প নেয়া হয়েছে: পার্বত্যমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন; সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং পর্যটন অবকাঠামো জোরদারে নতুন প্রকল্প নেয়া হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

মৌলভীবাজারে বিমানবন্দর স্থাপনের দাবিতে সংসদে এমপি নাসের রহমানের জরুরি নোটিশ
মৌলভীবাজার জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে ও ব্যবসাকে চাঙ্গা করতে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বেসামরিক বিমানবন্দর স্থাপনের দাবিতে জাতীয় সংসদে জরুরি নোটিশ উত্থাপন করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

ঈদের ছুটিতে পর্যটকে মুখর রাঙামাটির দর্শনীয় স্থান
ঈদের তৃতীয় দিনে পর্যটকে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙামাটির দর্শনীয় স্থানগুলো। পর্যটকদের ঘিরে রাঙামাটি শহর, সাজেক ও কাপ্তাই—এই তিন পর্যটনকেন্দ্রে বেড়েছে ব্যবসায়ীদের ব্যস্ততা। আবাসিক হোটেল, রিসোর্ট ও কটেজে এরই মধ্যে শতভাগ পর্যন্ত বুকিং হয়েছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

কক্সবাজারের পর্যটন: ঈদ ঘিরে পর্যটকদের বরণে প্রস্তুত ব্যবসায়ীরা
দেড় মাসের স্থবিরতা কাটিয়ে সুদিনের অপেক্ষায় কক্সবাজারের পর্যটন খাত। ঈদুল ফিতরের ছুটি ঘিরে পর্যটকদের বরণে সৈকতের শহরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদের পরদিন থেকে কয়েক লাখ পর্যটকের সমাগম এবং শত কোটি টাকার বাণিজ্যের আশা করছেন সংশ্লিষ্টরা।

ঈদে ট্রাভেল এজেন্সিগুলোতে গ্রাহকদের বাড়তি চাপ, আশাবাদী খাত সংশ্লিষ্টরা
ঈদ সামনে রেখে দেশের ট্রাভেল এজেন্সিগুলোতে এখন বাড়তি ব্যস্ততা। ঈদে বাড়ি ফেরার টিকিট বুকিং থেকে শুরু করে ট্যুর প্যাকেজ— সবকিছুর চাহিদা বাড়ছে ধীরে ধীরে। তবে খরচ বৃদ্ধি ও প্রতিযোগিতায় ব্যবসা আগের মতো জমজমাট না হলেও ঈদের ছুটি ঘিরে কিছুটা আশাবাদী এ খাত সংশ্লিষ্টরা।

শাহজালালে থার্ড টার্মিনাল চালু করতে ৯ মাস লাগবে: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ৯ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, থার্ড টার্মিনাল পরিচালনায় জাইকার চুক্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।