
হিমালয়ে ধসের পর সুরঙ্গে আটকা; ৯ দিন পর নেপালি যুবক জীবিত উদ্ধার
নেপালের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের গভীর সুরঙ্গে বন্যায় আটকা পড়ে টানা ৯ দিন পর জীবন্ত উদ্ধার হওয়া সঞ্জয় সাহ (৩০) নিজের অবিশ্বাস্য জীবনযুদ্ধের গল্প শুনিয়েছেন। কাঠমান্ডুর হাসপাতাল থেকে চিকিৎসা শেষে শুক্রবার ছাড়া পাওয়ার পর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অন্ধকার সুরঙ্গে কোনো খাবার না থাকায় পাহাড়ের পাথর গড়িয়ে আসা কাদাপানি খেয়েই জীবন বাঁচিয়েছেন তিনি।

নেপালে দুর্যোগের ২ সপ্তাহ পরও চলছে রেসকিউ মিশন
নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগের দুই সপ্তাহ পরও বিরতিহীনভাবে উদ্ধারকাজ চলছে নেপালে। বেশি গুরুত্ব দেয়া হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে আটকে পড়া ৯শ' কর্মীর প্রতি।

টানেলে খাবার-পানি মজুত; আটকা শ্রমিকদের জীবিত উদ্ধারের আশা
নেপাল বন্যাদুর্যোগ
দুর্যোগের সময় টানেলে থাকা অন্যান্যদের পালাতে বললেও, বেরিয়ে আসতে পারেননি নিজেই। ত্রিশূলীর জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে অবিশ্বাস্যভাবে জীবিত উদ্ধারের পর এমনটাই জানালেন সঞ্জয় শাহ। জানান, সুড়ঙ্গের ভেতরে আরও বেশ কয়েকজন এখনও আটকা পড়ে আছেন। এদিকে আরেক জলবিদ্যুৎ প্রকল্প রাসুয়াগাড়ির টানেলের ভেতরে খাবার-পানির উপস্থিতি থাকায় প্রায় অধর্শত আটকা পড়া শ্রমিক এখনও জীবিত আছে বলে আশাবাদী নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ।

নেপাল বন্যাদুর্যোগ: শ্রমিক উদ্ধারে পাহাড়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণ, টানেলে ঢোকার চেষ্টা
জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এবার বিকল্প পথ বের করে, টানেলে ঢোকার চেষ্টা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। ঘটানো হচ্ছে নিয়ন্ত্রিত বিস্ফোরণ।

নেপালে বন্যা বিধ্বস্ত ধ্বংসস্তূপ থেকে ৯ দিন পর ২ জনকে জীবিত উদ্ধার
নেপালে বিধ্বংসী ঢলের নয়দিন পর ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হলো দুইজনকে। ত্রিশূলী নদীর তীরে পানিবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গ থেকে স্থানীয় সময় আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) বের হয়ে আসেন তারা।

বন্যার ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে নেপাল, বাড়ছে জনদুর্ভোগ
পাহাড়ি ঢলের পর সপ্তাহ পেরিয়ে গেলেও ঘুরে দাঁড়তে পারেনি হিমালয় কন্যা নেপাল, প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ। ভূমিধস আর বানের তোড়ে ক্ষত-বিক্ষত ভোটেকোশী আর ত্রিশূলী নদীর তীরবর্তী জেলা। শ্মশানে বিরতিহীনভাবে জ্বলছে চিতার আগুন, দেয়া হচ্ছে গণকবরও। প্রায় সাড়ে ৫০০ বিদেশি পর্যটক আর ৪ হাজারেরও বেশি স্থানীয়র খোঁজ মেলেনি দুর্যোগের ৯ দিন পরেও।

নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিলো বাংলাদেশ
বন্যা ও ভূমিধসের পর বিধ্বস্ত নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। নেপালের দুর্যোগ ও ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (১২.৩ কোটি টাকা) অনুদান দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার।

নেপালের বন্যার প্রভাবে বন্ধ বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিধ্বংসী বন্যায় একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ রপ্তানি বন্ধ করেছে দেশটি। এমন তথ্য দিয়েছে স্থানীয় গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট। এদিকে, বিকল্প আরেকটি প্রকল্প থেকে বিদ্যুৎ পাঠানোর অনুমতি দিতে ভারতকে অনুরোধ করেছে দেশটি।

নেপাল বন্যাদুর্যোগ: মৃতের সংখ্যা ১,১১৮ ছাড়ালো, উদ্ধার ৩২৪ বিদেশি
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৮ জন হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন ৩,৯০০ জনের বেশি মানুষ। তবে এর মধ্যে কিছু নিখোঁজ পর্যটক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেপালে বন্যা ও ধস: সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, থার্মাল ড্রোনে মিলছে না প্রাণের অস্তিত্ব
শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে নেপালের রাসুয়া ও নুয়াকোট জেলার বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ। সেনাবাহিনীর থার্মাল ড্রোনের ভিডিওতে নজরে আসছে না প্রাণের অস্তিত্ব। কোনো কোনো সুড়ঙ্গের ৯০ শতাংশ কাদাপানিতে পূর্ণ। এখন, শেষ ভরসা, চীনের বিশেষায়িত টানেল রেসকিউ টিম। যদিও সামনে ভৌগোলিক দুর্গমতার চ্যালেঞ্জ, নেই সুড়ঙ্গের কারিগরি নকশা।

নেপালে বন্যা-ভূমিধসের ঘটনায় জামায়াতের শোক
নেপালে ভয়াবহ বন্যা ও হিমবাহ ধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তিনি ঢাকাস্থ নেপাল দূতাবাসে গিয়ে দূতাবাসের শোকবইয়ে স্বাক্ষর করেন এবং নেপাল সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

নেপাল-তিব্বতের বন্যায় নিহত হাজার ছাড়ালো
নেপাল-তিব্বতের বন্যায় নিহত ১ হাজার ছাড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটিতে নিহতের সংখ্যা ৯৮৭ জনে পৌঁছেছে এবং ৫৮৩ বিদেশি নাগরিকসহ নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।