আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই বিজয় উল্লাসে মেতেছেন তরুণ র্যাপার বালেন্দ্র শাহর ভক্ত-সমর্থকরা। বিভিন্ন গণমাধ্যমের খবর, ভোটে ভূমিধস বিজয়ের পথে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)।
সরাসরি ভোট গণনায় ১২৫টি আসনে জয় পেয়েছে দলটি। ঝুলিতে পুড়েছে ৫৮ শতাংশ ভোট। যার অর্থ পিআরে ৫৮টি আসন পেতে যাচ্ছে আরএসপি। তবে দুই তৃতীয়াংশ আসন পেতে আরও একটি আসন প্রয়োজন দলটির। এটি নিশ্চিত হলে নেপালের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে।
আরও পড়ুন:
তবে নির্বাচিত হলে নেপালের সংবিধান সংশোধনের যে আভাস দিয়েছে আরএসপি, এটি পূরণ করতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেননা দুই ভাগে বিভক্ত নেপালের পার্লামেন্টের জাতীয় পরিষদে বিল পাসের অনুমোদন পেতে হবে দলটির। যেখানে আরএসপির সংখ্যাগরিষ্ঠতা নেই।
সরাসরি গণনায় ১৮টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে গগন থাপার নেপালি কংগ্রেস। এছাড়াও, সাবেক ক্ষমতাচ্যুত কেপি শর্মা ওলির দল সিপিএন-ইউএমএল পেয়েছে ৯টি আসন।
সরকার গঠন করতে যাওয়া বালেন্দ্র শাহকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী।





