শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী তারেক রহমান, নেপালের নির্বাচন
প্রধানমন্ত্রী তারেক রহমান, নেপালের নির্বাচন | ছবি: সংগৃহীত
0

নেপালে গত বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত সফল ও শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচনের জন্য দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি অভিনন্দন জানান।

পোস্টে তারেক রহমান লেখেন, এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক চর্চা নেপালের জনগণের আকাঙ্ক্ষা ও সহনশীলতা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তির প্রতিফলন।

তিনি লেখেন, বাংলাদেশ আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও জোরদার করতে নেপালের নতুন সরকার এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছে।

এসএস