Recent event

নেপালে রমজানের সম্প্রীতি; রাজধানীতে প্রতিদিন পর্যটকদের জন্য ইফতার আয়োজন

নেপালে যাওয়া পর্যটকরা ইফতার করছেন
নেপালে যাওয়া পর্যটকরা ইফতার করছেন | ছবি: এখন টিভি
0

রমজানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের ইফতার আয়োজনে কোনো কমতি রাখেনি নেপাল। রাজধানী কাঠমান্ডু শহরের পর্যটন এলাকায় প্রতিদিন শত শত রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করছে স্থানীয় নেপালিরা। আয়োজকরা বলছেন, মুসলিম ঐক্যের বার্তা নিয়ে প্রায় এক দশক ধরে চলছে এই উদ্যোগ।

হিমালয় কন্যা নেপালের মোট জনসংখ্যার ৮০ শতাংশেরও বেশি হিন্দু ধর্মাবলম্বী। দেশটিতে মুসলিম সম্প্রদায়ের বসবাস ৫ শতাংশেরও কম ।

তবে রমজানে রাজধানী কাঠমান্ডু শহরে দেখা গেল ভিন্ন চিত্র। পর্যটকদের কাছে সুপরিচিত এলাকা থামেলে ইফতার আয়োজনে মিলিত হয়েছেন শত শত রোজাদার।

মূলত এটি কাঠমান্ডু শহরের ঐতিহাসিক এলাকা মুসলিম টোল। কয়েক শতাব্দী ধরে মুসলমান সম্প্রদায় এখানে বসবাস করেন। পাওয়া যায় হালাল খাবার-মাংস, আছে প্রার্থনার জন্য মসজিদ।

আরও পড়ুন:

আয়োজকদের একজন বলেন, ‘এখানে প্রতি বছর রমজানে ইফতারের আয়োজন হয়ে থাকে। ঘরের বাইরে থাকা লোকদের জন্য মূলত এ আয়োজন। প্রায় ৮ তেকে ১০ বছর ধরে চলছে এটি। ঐক্যবদ্ধ মুসলিম এলাকা হওয়ায় প্রতিদিন প্রায় তিন থেকে চারশো রোজাদার এখানে ইফতার করেন। ’

স্থানীয় নেপালিরা রোজাদারদের জন্য প্রায় এক দশক ধরে এখানে ইফতারের আয়োজন করছেন। ছোট-বড় সবাই সম্মিলিতভাবে এই কাজে শরিক হন। প্রতিদিন গড়ে ইফতার করেন তিন থেকে চারশো রোজাদার। সংখ্যায় বাংলাদেশিরাই বেশি।

নেপাল থেকে বাংলাদেশি একজনব্যক্তি বলেন, ‘এখানে তারা যে কোয়ালিটি মেইনটেইন করে তা অনেক ভালো। খাবারের মান ভালো। এখানে থেকে মনে হয় না দেশের বাহিরে আছি।’

হিন্দু প্রধান দেশে মুসলমানদের জন্য স্থানীয়দের এমন আয়োজন পবিত্র রমজানকে যেমন মহিমান্বিত করেছে, তেমনি স্থাপন করেছে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির।

এফএস