নবায়নযোগ্য জ্বালানি
বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই উন্নয়ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন টেকনোলজি, ফার্মাসিউটিক্যালস এবং প্রকৌশল খাতে আরও বেশি সুইডিশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি। আজ (মঙ্গলবার, ২৩ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, কৃষি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে দেশে বর্তমানে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন (সৌরচালিত সেচ ব্যবস্থা) স্থাপন করা হয়েছে।

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেন

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেন

উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে স্পেন।

জ্বালানি সরবরাহে প্রতিবন্ধকতা দীর্ঘস্থায়ী হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ১.৩ শতাংশ হতে পারে

জ্বালানি সরবরাহে প্রতিবন্ধকতা দীর্ঘস্থায়ী হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ১.৩ শতাংশ হতে পারে

মধ্যপ্রাচ্য সংঘাতে চলতি বছরে বৈশ্বিক প্রবৃদ্ধির হার কমিয়ে আড়াই শতাংশ নির্ধারণ করেছে বিশ্বব্যাংক। এছাড়া জ্বালানি সরবরাহে চলমান প্রতিবন্ধকতা দীর্ঘস্থায়ী হলে ও আর্থিক বাজার চাপের মুখে পড়লে প্রবৃদ্ধি ১.৩ শতাংশে নামতে পারে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক।

জ্বালানি খাতে ‘রাজস্ব বিশৃঙ্খলা’, ক্যাপাসিটি চার্জ বাতিলের দাবি সিপিডির

জ্বালানি খাতে ‘রাজস্ব বিশৃঙ্খলা’, ক্যাপাসিটি চার্জ বাতিলের দাবি সিপিডির

নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চায় সরকার। কিন্তু সৌরপ্রযুক্তির যন্ত্রাংশেই রয়েছে চড়া শুল্কের বোঝা। অপরদিকে এলএনজি আমদানিতে করের চাপ সবচেয়ে কম। একে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ‘রাজস্ব বিশৃঙ্খলা’ বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিচালিত বিদ্যুৎকেন্দ্রে ক্যাপাসিটি চার্জ বাতিলের দাবিও তুলেছে সংস্থাটি।

জীবাশ্ম জ্বালানিতে বাড়তি ব্যয়ে পেছাচ্ছে নবায়নযোগ্য খাত

জীবাশ্ম জ্বালানিতে বাড়তি ব্যয়ে পেছাচ্ছে নবায়নযোগ্য খাত

দেশের জ্বালানি খাতে বরাদ্দ ও ভর্তুকির বড় অংশ এখনো জীবাশ্ম জ্বালানি নির্ভর প্রকল্পেই ব্যয় হচ্ছে। এতে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, নীতিমালার বাইরে গিয়ে নতুন করে আমদানি চুক্তি করা থেকে বিরত থাকতে হবে। আর বাজেটে সুনির্দিষ্ট রোডম্যাপও জরুরি। তবে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা জানান, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে জ্বালানি খাতের যে মিশ্রণ করা হচ্ছে, সেখানে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়বে।

‘দুষ্টচক্র’ ভেঙে জ্বালানি নিরাপত্তায় ৫ উদ্যোগ সরকারের

‘দুষ্টচক্র’ ভেঙে জ্বালানি নিরাপত্তায় ৫ উদ্যোগ সরকারের

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, জ্বালানি খাতের কাঠামোগত দুর্বলতা ও ‘দুষ্টচক্র’ ভেঙে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পাঁচটি মূল উদ্যোগ গ্রহণ করবে।

আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী

দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকট নিয়ে আশার কথা শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (সোমবার, ২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় তিনি এ কথা বলেন।

জ্বালানি সংকটে বিকল্পে ঝোঁক; ভরসা খুঁজছেন ইলেকট্রিক গাড়িতে

জ্বালানি সংকটে বিকল্পে ঝোঁক; ভরসা খুঁজছেন ইলেকট্রিক গাড়িতে

চলমান জ্বালানি সংকটের কারণে সৃষ্ট দুর্ভোগ এড়াতে ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছেন অনেকে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সিএনজি ও এলপিজিতে রূপান্তরের হার। বিশেষজ্ঞরা বলছেন, এটি সাময়িকভাবে জ্বালানির ওপর চাপ কমালেও দীর্ঘমেয়াদে সুফল পেতে বাড়াতে হবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার।

ক্লিন এনার্জি দিবস পালনে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: টিআইবি

ক্লিন এনার্জি দিবস পালনে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: টিআইবি

দেশের সামগ্রিক জ্বালানি ব্যবস্থাকে নবায়নযোগ্য বা পরিচ্ছন্ন জ্বালানিতে উত্তরণের ভিত্তি তৈরিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সমমনা সংগঠনগুলো।

পরিবেশগত ঝুঁকিতেও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্টের কার্যক্রম চালু ব্রাজিলে

পরিবেশগত ঝুঁকিতেও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্টের কার্যক্রম চালু ব্রাজিলে

স্থানীয়দের কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির আশায় পরিবেশগত ঝুঁকির মধ্যেও কয়লাভিত্তিক একটি প্ল্যান্টের কার্যক্রম চালু রেখেছে ব্রাজিলের ক্যান্ডিওটা। যদিও গেল বছর সরকারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় ক্যান্ডিওটার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি প্রতিষ্ঠান। যা চালুর পক্ষে শ্রমিক সংগঠন ও জ্বালানি বিশেষজ্ঞরা। আর কয়লাভিত্তিক প্রতিষ্ঠান সচল রাখতে ২০৪০ সাল চুক্তি পাসে অনুমোদন দিয়েছে ব্রাজিল।