
বৈশাখ উৎসবে মেতে উঠলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করে নিতে উৎসবের আমেজে মেতে উঠেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রাজধানী ঢাকার বিভিন্ন বর্ণিল আয়োজনে অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন।

শেরপুরে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা
শেরপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষের বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

নববর্ষে কালোজিরা ভর্তায় মেশান ৭ উপকরণ: জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা
আজ বাংলা নববর্ষ (Bengali New Year)। পহেলা বৈশাখের এই আনন্দময় দিনে বাঙালির খাদ্যতালিকায় পান্তা-ইলিশের পাশাপাশি হরেক রকম ভর্তা একটি অবিচ্ছেদ্য অংশ। নতুন বছরের শুরুতে সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে পাতে রাখতে পারেন কালোজিরার ভর্তা (Black Seed Paste)। পুষ্টিবিদদের মতে, মৃত্যু ব্যতীত সব রোগের মহৌষধ হিসেবে পরিচিত কালোজিরা কেবল রসনা তৃপ্তিই করে না, বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও অতুলনীয়।

বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ও নববর্ষ উপলক্ষে মির্জা ফখরুলের শুভেচ্ছা
বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ও নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ১৩ এপ্রিল) বিএনপির ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে মির্জা ফখরুলের শুভেচ্ছা বাণী প্রকাশ করা হয়।

পহেলা বৈশাখ ২০২৬: তীব্র গরমে নববর্ষ উদযাপনে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ (Pahela Baishakh) মানেই চারদিকে রঙের খেলা, মঙ্গল শোভাযাত্রা আর পান্তা-ইলিশের আয়োজন। তবে চৈত্র-বৈশাখের এই সন্ধিক্ষণে প্রকৃতিতে বইছে তীব্র তাপপ্রবাহ (Heatwave)। আনন্দ যেন বিষাদে পরিণত না হয়, সেজন্য উৎসবের দিনটিতে নিজের ও পরিবারের সুস্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়া জরুরি। আবহাওয়া ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সামান্য সচেতনতাই পারে আপনার বৈশাখী ভ্রমণকে নিরাপদ করতে।

নববর্ষ উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসাধারণকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান এবং বাংলা নববর্ষ উপলক্ষে পার্বত্য এলাকায় বসবাসরত সকল জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল (শনিবার, ১১ এপ্রিল) এক বাণীতে এ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

চারুকলায় বিশাল কর্মযজ্ঞ: রঙে-কাগজে লোকজ ঐতিহ্যের মোটিফ
পুরনো জীর্ণতা আর সব অশুভকে দূর করে নববর্ষের ঐকতানে মিলিত হতে চারুকলা জুড়ে এখন বিশাল কর্মযজ্ঞ। কাগজ আর রঙের সংমিশ্রণে মুখোশ, পাখি, হাতি, টেপা-পুতুলসহ লোকজ বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন মোটিফ তৈরিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা।

বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা
জাতীয়ভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইংরেজি নববর্ষ উদযাপন: ঠান্ডা পানিতে ডুবতে নদীর তীরে পর্যটক-স্থানীয়রা
তীব্র শীতে যখন কাঁপছে ইউরোপ, তখন ভিন্ন আঙ্গিকে ইংরেজি নববর্ষ উদযাপন করতে বরফ ঠান্ডা পানিতে ডুব দিয়েছেন ইতালির একদল সাঁতারু। ৮০ বছরের পুরনো অথচ ব্যতিক্রমী এ আয়োজনের সাক্ষী হতে রাজধানী রোমের টাইবার নদীর তীরে জড়ো হয়েছেন পর্যটক ও স্থানীয়রা। হাড়-কাঁপানো শীতে রীতি অনুযায়ী বার্ষিক সাঁতার অনুষ্ঠিত হয়েছে স্পেন ও স্লোভেনিয়াতে।

খ্রিস্টীয় নববর্ষ উদযাপনে নিউ ইয়র্কে যুক্ত হয়েছে ‘নিউ ইয়ার ইভ বল’
খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে ববর্ষ উদযাপনে এবার যুক্ত হয়েছে নতুন সংস্করণের অত্যাধুনিক কনস্টেলেশন বা নিউ ইয়ার ইভ বল। এরইমধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে নিউ ইয়র্কের ইতিহাসের সবচেয়ে বড় এ বলটি। এ বল তৈরিতে সময় লেগেছে দীর্ঘ ৯ বছর। এতে সংযুক্ত আছে ৫ হাজারের বেশি ক্রিস্টাল লাইট। আয়োজকদের প্রত্যাশা আতশবাজির বিকল্প হিসেবে বলটি দর্শনার্থীদের বাড়তি নজর কাড়বে।

ভয়ের মাঝেই আনন্দ: হ্যালোইনের রহস্যময় জন্মকথা
অন্ধকার নেমে আসে, আলো জ্বলে কুমড়ার ভেতর। রাস্তাজুড়ে মুখোশ, পোশাকে ভূতেদের মেলা। চারপাশে ভয়ের সঙ্গে মিশে থাকে উৎসবের উচ্ছ্বাস। এই একদিন যেন মানুষ আর ভূতের সীমারেখা মুছে যায়! প্রতি বছরের মতোই আজও বিশ্বের নানা প্রান্তে পালিত হচ্ছে ‘হ্যালোইন’। রহস্য, ভয় আর আনন্দে ভরা এক উৎসব। কিন্তু প্রশ্ন জাগে, এই ভূতুড়ে উদযাপনের সূচনা কোথা থেকে? কবে, কীভাবে শুরু হয়েছিল এই অদ্ভুত রীতির গল্প? এ নিয়েই বিস্তারিত থাকছে এ প্রতিবেদনে।

ইবিতে একফ্রেমে অসাম্প্রদায়িক বাংলাদেশ
১৪৩২ বঙ্গাব্দের ৩ বৈশাখ। তারিখটি দেশব্যাপী ৩ বৈশাখে জানলেও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জন্য আনন্দঘন পহেলা বৈশাখ। এ উপলক্ষ্যে 'এবারের বৈশাখের স্বপ্ন ও শপথ আগামীর বৈষম্যের বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাঙালি জাতির ঐতিহ্যকে ধারণ করে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদযাপন করে নববর্ষ।