
এশিয়ায় বন্যা-ভূমিধসে শতাধিক মৃত্যু; শুধু ভারতেই প্রাণহানি ৮১
ভারত, নেপাল, থাইল্যান্ড ও মিয়ানমারে বন্যা- ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে একশো ছাড়িয়েছে। কেবল ভারতের উত্তরপ্রদেশেই প্রাণ গেছে ৮১ জনের। বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যটির দুই হাজারেরও বেশি ঘরবাড়ি, নষ্ট হয়েছে ৮১ হেক্টর ফসলি জমি। আজও (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরাখণ্ড, আসাম, মেঘালয়, ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে। এদিকে নেপালে বন্যাকবলিত অঞ্চলগুলোতে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করেছে কর্তৃপক্ষ। আর ব্যাংকক বিমানবন্দরে লাগেজ অব্যবস্থাপনায় বাতিল হয়েছে আরও আট ফ্লাইট।

থাইল্যান্ডে সাড়ে ২৬ লাখ মানুষ পানিবন্দী; দুর্গতদের জন্য জরুরি তহবিল অনুমোদন
সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া প্রলয়ংকরী বন্যায় অন্তত ১৯ জনের মৃত্যু ও ২৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পর দুর্গতদের সহায়তায় ১২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের জরুরি তহবিল অনুমোদন করেছে থাইল্যান্ড সরকার। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বন্যা-ভূমিধসে ভারত-নেপালসহ চার দেশে শতাধিক প্রাণহানি
মৌসুমের শেষ সময়ে ভারত, নেপাল, থাইল্যান্ড ও মিয়ানমারে বন্যা- ভূমিধসে কমপক্ষে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু ভারতেই প্রাণহানির সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে।

থাইল্যান্ডে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা; বন্যায় স্থবির ব্যাংকক
টানা ভারী বর্ষণ ও জলবদ্ধতার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং সংলগ্ন তিনটি প্রদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর বিশেষ সরকারি ছুটি অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার সরকারের পক্ষ থেকে এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা, ব্যাংককে আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ
টানা ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় প্রায় ৫২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৪ হাজার ৯০০ মানুষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

থাইল্যান্ডে বন্যা: ব্যাংকককে ‘দুর্যোগকবলিত অঞ্চল’ ঘোষণা
প্রবল বন্যার মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক-কে ‘দুর্যোগ কবলিত এলাকা’ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। প্লাবিত এলাকায় মোতায়েন করা হয়েছে ১০ হাজার সেনা। বসানো হয়েছে দুইশোর বেশি আশ্রয়কেন্দ্র। বিদেশি পর্যটকদের স্বার্থে হটলাইন নাম্বার খোলা রেখেছে পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়। নিউইয়র্ক থেকে ফিরে আজই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন থাই প্রধানমন্ত্রী। এদিকে, শক্তিশালী নর'ইস্টার ঝড়ের প্রভাবে নিউইয়র্ক-নিউজার্সির কয়েকটি কাউন্টিতে জারি হয়েছে জরুরি অবস্থা। ওয়াশিংটন ডিসি থেকে মেইন পর্যন্ত বাতিল হয়েছে চারশো বেশি ফ্লাইট।

ব্যাংককের ৫০ জেলাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা; ভারী বৃষ্টিতে বিপর্যস্ত থাইল্যান্ড
প্রায় ৪৮ ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। দেখা দিয়েছে মারাত্মক যানজট ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চরম স্থবিরতা। এ পরিস্থিতিতে ব্যাংককের সব কটি (৫০টি) জেলাকেই দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছেন গভর্নর চাদচার্ট সিটিপুন্ট।

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবশেনের সাইডলাইনে বৈঠক করেছেন বাংলাদেশর প্রধানমন্ত্রী তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চারনো ভিরাকুল।

থাইল্যান্ডে মাতাল হয়ে মারামারি; রণতরীতে ফেরত পাঠানো হলো দুই মার্কিন নাবিক
থাইল্যান্ডের পাতায়ায় মাতাল অবস্থায় মারামারিতে জড়িয়ে পড়ার পর মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের দুই নাবিককে জাহাজে ফেরত পাঠানো হয়েছে। টানা ২৮৬ দিন সাগরে মোতায়েন থাকার পর বিশ্রামের জন্য থাইল্যান্ডে নোঙর করা এই রণতরীর অবশিষ্ট সময় জাহাজের মধ্যেই কাটাতে হবে তাদের। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

থাইল্যান্ড ভ্রমণে নতুন নিয়ম, ভিসায় লাগবে যে ২ নথি
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র থাইল্যান্ডের ভিসা পাওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম যুক্ত হয়েছে। আগামী ৩১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাওয়া এই নিয়মে থাই ভিসার আবেদনকারীদের অতিরিক্ত দুটি গুরুত্বপূর্ণ সরকারি নথি জমা দিতে হবে। নথিপত্রের ঘাটতি থাকলে আবেদন সরাসরি বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে থাই কর্তৃপক্ষ।

থাইল্যান্ডের ৩ প্রদেশে একযোগে অর্ধ-শতাধিক স্থানে আগুন ও ককটেল হামলা, আহত অন্তত ২
দক্ষিণ থাইল্যান্ডের সীমান্তবর্তী ৩ প্রদেশের অর্ধ-শতাধিক স্থানে একযোগে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২ জন আহত হয়েছেন।

থাইল্যান্ডের দক্ষিণে অর্ধশতাধিক সমন্বিত হামলা; আহত ২
থাইল্যান্ডের অশান্ত দক্ষিণাঞ্চলে গতকাল (শনিবার, ২২ আগস্ট) রাতে অর্ধশতাধিক সমন্বিত অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। চার ঘণ্টার এই তাণ্ডবে অন্তত দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পুড়িয়ে দেয়া হয়েছে স্থানীয় সরকারি দপ্তর ও গাড়িসহ বিভিন্ন স্থাপনা। দেশটির সামরিক বাহিনীর ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড (আইএসওসি) ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।