তিতাস গ্যাস
এলেঙ্গায় গ্যাসের প্রধান পাইপলাইনে ফাটল; ৬ স্টেশনে সরবরাহ বন্ধ

এলেঙ্গায় গ্যাসের প্রধান পাইপলাইনে ফাটল; ৬ স্টেশনে সরবরাহ বন্ধ

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনে ফাটল দেখা দেওয়ায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

‘রাইত থেইকা বইয়া আছি, গ্যাস নাই, রোজগারপাতি বন্ধ’

‘রাইত থেইকা বইয়া আছি, গ্যাস নাই, রোজগারপাতি বন্ধ’

ফুলবাড়িয়া উপজেলার সিএনজি চালক সুলতান মিয়া (৬৫) সেই রাত ৩টা থেকে ময়মনসিংহের দিঘারকান্দা এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে তার সিএনজি চালিত অটোরিকশায় সিএনজি নিতে অপেক্ষা করছে।

‘বারবার খোড়াখুড়ি কমাতে রাস্তার কাজ শুরুর আগে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হবে’

‘বারবার খোড়াখুড়ি কমাতে রাস্তার কাজ শুরুর আগে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হবে’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, একই রাস্তা যেন বারবার খোড়াখুড়ি না করা লাগে এজন্য এখন থেকে আমরা কোনো রাস্তার কাজ শুরুর আগে ওয়াসা, বিটিসিএল, তিতাস গ্যাসসহ অন্যান্য সব সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি পাঠাবো, যেন একবারেই সব প্রতিষ্ঠানের ইউটিলিটি লাইন স্থাপন করে ফেলা যায়।

সিদ্ধিরগঞ্জে তিতাসের গ্যাসলাইনে বিস্ফোরণ; স্থানীয়দের চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণ

সিদ্ধিরগঞ্জে তিতাসের গ্যাসলাইনে বিস্ফোরণ; স্থানীয়দের চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় ড্রেনের ভেতর থাকা তিতাস গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় আগুন জ্বলে ওঠে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ (সোমবার, ১৩ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ (শুক্রবার, ৬ মার্চ) সন্ধ্যায় আরমান মিয়ার মালিকানাধীন তিন তলা ভবনের নীচ তলায় ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দুপুর থেকে ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ; দুর্ভোগে পড়বেন যেসব এলাকার মানুষ

দুপুর থেকে ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ; দুর্ভোগে পড়বেন যেসব এলাকার মানুষ

গ্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ (Emergency Gas Network Maintenance) কাজের জন্য আজ (বুধবার, ২১ জানুয়ারি) ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

ক্ষতিগ্রস্ত পাইপে পানি; রাজধানীতে গ্যাস সরবরাহে ‘মারাত্মক স্বল্পচাপ’

ক্ষতিগ্রস্ত পাইপে পানি; রাজধানীতে গ্যাস সরবরাহে ‘মারাত্মক স্বল্পচাপ’

গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে রান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। গ্যাসের এই ‘মারাত্মক স্বল্পচাপের’ কারণ ব্যাখ্যা করে গতকাল (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি একটি বিজ্ঞপ্তি দেয়।

চার দিনের ব্যবধানে নারায়ণগঞ্জে আবারও তিতাস লাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

চার দিনের ব্যবধানে নারায়ণগঞ্জে আবারও তিতাস লাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় তিতাস গ্যাসের প্রধান পাইপলাইনে আবারও ফাটল দেখা দিয়েছে। এতে আজ (শনিবার, ২৯ নভেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে পরবর্তী তিন ঘণ্টা পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকে।

নারায়ণগঞ্জে তিতাসের লাইনে ফাটল; গ্যাস সরবরাহ বন্ধে ভোগান্তিতে নগরবাসী

নারায়ণগঞ্জে তিতাসের লাইনে ফাটল; গ্যাস সরবরাহ বন্ধে ভোগান্তিতে নগরবাসী

নারায়ণগঞ্জে ফতুল্লায় পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত উড়ালসড়কের পিলার নির্মাণের পাইলিংয়ের কাজের সময় তিতাস গ্যাসের বিতরণ লাইনে ফাটলের সৃষ্টি হয়েছে। এতে গতকাল (শনিবার, ২২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। এ নিয়ে বিপাকে পড়েছেন নগরীর কয়েক লাখ মানুষ।

তিতাসে ‘ওয়েলহেড কম্প্রেসার’ বসানোয় গ্রিডে আরও ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাসে ‘ওয়েলহেড কম্প্রেসার’ বসানোয় গ্রিডে আরও ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রাচীন এ গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে অতিরিক্ত আরও ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস। আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিএফসিএল।

টাঙ্গাইলে ২১ ঘণ্টার চেষ্টায় গ্যাসের পাইপ লাইন মেরামত, পরিস্থিতি স্বাভাবিক

টাঙ্গাইলে ২১ ঘণ্টার চেষ্টায় গ্যাসের পাইপ লাইন মেরামত, পরিস্থিতি স্বাভাবিক

টাঙ্গাইল সদর উপজেলার শিবপুরে ২১ ঘণ্টার চেষ্টায় ফেটে যাওয়া গ্যাসের পাইপ লাইন মেরামত করা হয়েছে। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে গ্যাস সঞ্চালন স্বাভাবিক হয়েছে।

১০ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি টাঙ্গাইলের গ্যাস সরবরাহ, ভোগান্তি চরমে

১০ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি টাঙ্গাইলের গ্যাস সরবরাহ, ভোগান্তি চরমে

টাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার ১০ ঘণ্টা পার হলেও তা সচল করতে পারেনি কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তি পড়েছেন গ্রাহকরা। তবে ১১ ঘণ্টা পর পল্লী বিদ্যুতের ২ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।