
পাক-আফগান যুদ্ধ: ৩৩১ তালেবান নিহতের দাবি পাকিস্তানের
প্রকাশ্যে যুদ্ধ শুরুর দ্বিতীয় দিনেও উত্তাল পাক-আফগান সীমান্ত। ডুরাল্ড লাইনে গোলাগুলির পাশাপাশি চলছে পাল্টাপাল্টি ড্রোন হামলা। গতকাল (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) ভোর থেকে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে এখনও পর্যন্ত প্রায় ৩৩১ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করছে পাকিস্তান। বিপরীতে তালেবান বাহিনীর হামলায় ৫৫ পাক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কাবুল। পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিয়ে চলমান সংঘাতে হস্তক্ষেপ না করবেন না বলে বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

রক্তক্ষয়ী সংঘাতে আলোচনার আহ্বান কাবুলের; নাশকতায় জিরো টলারেন্স পাকিস্তানের
একদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানকে দ্বন্দ্ব সমাধানে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। এদিকে তালেবানের যেকোনো নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সীমান্তে আফগানিস্তানের হামলার জবাবে অপারেশন ‘গজব লিল হক’ পরিচালনা করে ২৯৭ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করে পাকিস্তান। বিপরীতে ৫৫ পাক সেনা নিহতের দাবি তালেবানের।

পাকিস্তানে হামলায় ৫৫ সেনা নিহত হওয়ার দাবি তালেবানের
আফগানিস্তানের তালেবান সরকার বলেছে, গত বুধবার তারা ডুরাল্ড লাইন (আফগান–পাকিস্তান সীমান্ত) বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ওই হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। খবর আফগান টাইমসের।

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানেই আত্মঘাতী হামলা, নিহত ৫
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের ডেরা ইসমাইল খান শহরের এক বিয়ে বাড়িতে আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। ডেরা ইসমাইল খানের পুলিশ কর্মকর্তা সাজ্জাদ আহমেদ সাহিবজাদা জানান, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে চলমান বিয়ের অনুষ্ঠানের সময় এই বিস্ফোরণ ঘটে।

খোস্তে হামলা: পাকিস্তানকে প্রতিশোধের হুঁশিয়ারি দিলো তালেবান
আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলায় ১০ জন নিহতের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি আফগান তালেবানের। এদিকে, বিদ্বেষপূর্ণ তালেবান শাসন থেকে শান্তির আর কোনো আশা নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য তালেবানদেরই দোষারোপ করলেন তিনি।

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত কমপক্ষে ১০
পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) তালেবানের সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেন। খবর এএফপির।

পাকিস্তানের হামলায় ১০ বেসামরিক আফগান নিহত; আলোচনায় বসছে দু’দেশের প্রতিনিধি
পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় আফগানিস্তানের ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে অভিযোগ তালেবানের। ৪৮ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতির পর এ হামলা চালায় বলে অভিযোগ করে আফগানিস্তান। এর কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি কাবুলের। এদিকে যুদ্ধবিরতি ইস্যুতে আজ (শনিবার, ১৮ অক্টোবর) দোহায় আলোচনায় বসছে দুই দেশের প্রতিনিধিরা।

৫৮ পাকিস্তানি সেনা ও দুই শতাধিক তালেবান যোদ্ধা নিহত: পাল্টাপাল্টি দাবি
আফগানিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে বড় ধরনের সংঘর্ষে দুই দেশের অন্তত কয়েকশো হতাহতের খবর পাওয়া গেছে। পাকিস্তানের দাবি, সংঘর্ষে দুইশোরও বেশি তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। অপরদিকে আফগানিস্তান বলছে, তাদের হাতে পাকিস্তানের অন্তত ৫৮ জন সেনা নিহত হয়েছে। খবর আল-জাজিরার।

চার বছর আগে আফগানিস্তানে ছেড়ে যাওয়া বিমানঘাঁটিতে কেন ফিরতে চান ট্রাম্প?
আফগানিস্তানের বাগরামে মার্কিন সেনাদের ফেরত আসার সম্ভাবনা উড়িয়ে দিলো তালেবান। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ চীন বলছে, আঞ্চলিক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কিন্তু চার বছর আগে ছেড়ে আসা এ বিমানঘাঁটি ঠিক কী কারণে ফেরত চাইছেন মার্কিন প্রেসিডেন্ট?

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করলো তালেবান
আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এছাড়া মানবাধিকার ও যৌন হয়রানির বিষয়ে শিক্ষাদানেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।

আফগানিস্তানে ভূমিকম্পে এত ক্ষয়ক্ষতি কেন?
মূলত জটিল ভৌগলিক অবস্থানের কারণে আফগানিস্তানের লাখ লাখ মানুষকে ভূমিকম্পের ঝুঁকিতে থাকতে হয়। আর দুর্বল অবকাঠামো আর পাহাড়ি এলাকা হওয়ায় প্রাকৃতিক এ দুর্যোগে বাড়ে ক্ষয়ক্ষতি। সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে জানা যায়, গত এক দশকে দেশটিতে ভূমিকম্পের কারণে প্রায় ছয় লাখ মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। আর এ কারণে গড়ে বছরে ১৮৮ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে সংস্থাটি।

ব্রিটিশ কর্মকর্তার ভুলে ফাঁস ১৯ হাজার আফগানদের ব্যক্তিগত তথ্য; ৯ মাস পর পুনর্বাসন কর্মসূচি
২০২৩ সালে যুক্তরাজ্যের এক সরকারি কর্মকর্তার ভুলে ফাঁস হয় ১৯ হাজার আফগান আশ্রয়প্রত্যাশীর ব্যক্তিগত তথ্য। এর ৯ মাস পর তালেবানের প্রতিশোধের ঝুঁকিতে থাকা এসব ব্যক্তির জন্য শুরু হয় কয়েক কোটি ডলারের গোপন পুনর্বাসন কর্মসূচি ‘আফগান রেসপন্স রুট’। মঙ্গলবার (১৫ জুলাই) আদালতের নথির মাধ্যমে উঠে এসেছে চাঞ্চল্যকর এ ঘটনা। সরকারের পক্ষ থেকে তথ্য ফাঁসের বিষয়ে ক্ষমা চাওয়া হলেও অভিযুক্তের বিচার নিশ্চিত করা নিয়ে রয়েছে ধোঁয়াশা।