Recent event
ঢাকা মেট্রোরেল
ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) ও গণভোটের দিন ভোটারদের যাতায়াত সহজ করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)। সাধারণ ছুটির দিন হওয়া সত্ত্বেও ওইদিন মেট্রোরেল (Metro Rail) চলাচল কেবল স্বাভাবিকই থাকবে না, বরং ট্রেনের সংখ্যা (Number of Trains) আরও বাড়ানো হবে।

মাত্র ২ মিনিটে বিকাশ দিয়ে মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

মাত্র ২ মিনিটে বিকাশ দিয়ে মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

মেট্রোরেল যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এখন থেকে র‍্যাপিড পাশ (Rapid Pass) ও এমআরটি পাশ (MRT Pass) কার্ড বিকাশের মাধ্যমে রিচার্জ করা যাচ্ছে। লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়াতে এই ডিজিটাল সেবাটি যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

মেট্রোরেলের দুর্ঘটনার পেছনে রেলের নকশায় ভুল থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক

মেট্রোরেলের দুর্ঘটনার পেছনে রেলের নকশায় ভুল থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক

মেট্রোরেলের সাম্প্রতিক দুর্ঘটনার পেছনে নকশায় ভুল, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার অথবা ঠিকমতো কাজ বুঝে না নেয়ার মতো ত্রুটি থাকতে পারে বলে মনে করছেন কর্তৃপক্ষ। আজ (সোমবার, ৩ নভেম্বর) মেট্রো ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক ফারুক আহমেদ।

স্থায়ী ও একক যাত্রার পাসের বিভ্রান্তি এড়াতে ভিন্ন মোড়কে মেট্রোর নতুন পাস: ডিএমটিসিএল এমডি

স্থায়ী ও একক যাত্রার পাসের বিভ্রান্তি এড়াতে ভিন্ন মোড়কে মেট্রোর নতুন পাস: ডিএমটিসিএল এমডি

মেট্রোরেলের স্থায়ী পাস ও একক যাত্রার পাস আলাদা করতে ভিন্ন মোড়কে মেট্রোরেলের নতুন পাসগুলো তৈরি করা হয়েছে, এতে একই রকম মেট্রোরেলের পাসের বিভ্রান্তি দূর হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ এখন টিভিকে দেয়া বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।

৭ নভেম্বর পর্যন্ত মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা

৭ নভেম্বর পর্যন্ত মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা

আগামী ৭ নভেম্বর পর্যন্ত মেট্রোরেলের ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সাতদিনের জন্য চালু হলো মেট্রোরেল, খুলেছে কাজীপাড়া স্টেশনও

সাতদিনের জন্য চালু হলো মেট্রোরেল, খুলেছে কাজীপাড়া স্টেশনও

বিকেল সাড়ে ৩টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে যাত্রার মাধ্যমে পুনরায় চালু হলো মেট্রোরেল। সেই সাথে দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা কাজীপাড়া স্টেশনও খোলা হয়েছে। আজ (শুক্রবার, ২০ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে সপ্তাহে সাতদিন মেট্রো চলাচল শুরু হলো।

এমএএন ছিদ্দিকের চুক্তি বাতিল, মেট্রোরেলের নতুন এমডি আবদুর রউফ

এমএএন ছিদ্দিকের চুক্তি বাতিল, মেট্রোরেলের নতুন এমডি আবদুর রউফ

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুর রউফ।

শুক্রবারও চলবে মেট্রোরেল: ডিএমটিসিএল

শুক্রবারও চলবে মেট্রোরেল: ডিএমটিসিএল

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও মেট্রোরেল চলাচল করবে। আর এটি শিগগিরই শুরু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক।

৩৭ দিন পর আবারও মেট্রোরেল চালু

৩৭ দিন পর আবারও মেট্রোরেল চালু

'মেট্রোরেলকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করা হবে'

ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে গত ১৮ জুলাই বন্ধ হয় মেট্রোরেল চলাচল। এর ৩৭ দিন পর আজ (রোববার, ২৫ আগস্ট) সকাল থেকে পুনরায় মেট্রো চলাচল শুরু হয়েছে। আজ সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেনটি ছেড়ে যায়।

আগামীকাল থেকে নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল

আগামীকাল থেকে নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল

কোটা সংস্কার আন্দোলনের সময় বন্ধ হওয়ার পর আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে পুনরায় নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।

আবারো মেট্রো চালু হলে ভোগান্তি কমবে রাজধানীবাসীর

আবারো মেট্রো চালু হলে ভোগান্তি কমবে রাজধানীবাসীর

আগামী এক সপ্তাহের আগেই চালু হচ্ছে মেট্রোরেল। এ ব্যাপারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানিয়েছেন, পুনরায় চালু করার আগেই দু'একদিন পরীক্ষামূলকভাবে সবকিছু চালিয়ে দেখা হবে। এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, পুনরায় চালুর এ পর্যায়ে মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ থাকবে যা সংস্কার করে পুনরায় চালু করা হবে।

রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের জনগণকেই প্রতিহত করতে হবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের জনগণকেই প্রতিহত করতে হবে: প্রধানমন্ত্রী

নাশকতাকারীদের হামলায় ধ্বংস হয়ে যাওয়া মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, মেট্রো মানুষকে যানজট থেকে মুক্তি দিলেও সহিংসতার কারণে তাদের সেই যাত্রায় ভোগান্তি হবে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সাধারণ মানুষকেই রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।