চারদিনে ১৭২টি ক্ষেপণাস্ত্র ও ৭৫৫টি ড্রোন ভূপাতিত করেছে আরব আমিরাত

আবুধাবিতে ইরানি হামলার পর জায়েদ বন্দর থেকে ধোঁয়া উঠছে
আবুধাবিতে ইরানি হামলার পর জায়েদ বন্দর থেকে ধোঁয়া উঠছে | ছবি: এএফপি
0

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর গত চারদিনে ১৭২টি ক্ষেপণাস্ত্র এবং ৭৫৫টি ড্রোন ভূপাতিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূপাতিত হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ইরান থেকে নিক্ষেপ করা হয়েছিল।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান মঙ্গলবার পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের মার্কিন স্থাপনা লক্ষ্য করে মোট ১৮৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সেগুলোর মধ্যে যে ১৩টি সমুদ্রে গিয়ে পড়েছে এবং একটি সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে আঘাত করেছে। বাকিগুলো ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন:

এর বাইরে, পাল্টা হামলায় ব্যবহৃত ৮১২টি ইরানি ড্রোন হামলা চালানো হয়। সেগুলোর মধ্যে ৭৫৫টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাকিগুলোর মধ্যে কিছু ড্রোন বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে, যাতে সম্পদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার এসব ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

এএম