সাইপ্রাসে যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার | ছবি: সংগৃহীত
0

পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাসে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন আঘাত হানার পর সেখানে যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (মঙ্গলবার, ৩ মার্চ) প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, তিনি সাইপ্রাসের প্রেসিডেন্টকে বলেছেন যে যুক্তরাজ্য ড্রোন প্রতিরোধ সক্ষমতাসম্পন্ন হেলিকপ্টার এবং আকাশ প্রতিরক্ষা ডেস্ট্রয়ার এইচএমএস ড্রাগন অঞ্চলটিতে মোতায়েন করছে।

আরও পড়ুন:

গত সপ্তাহান্তে ইরান-নির্মিত একটি ড্রোন যুক্তরাজ্যের আরএএফ অ্যাক্রোটিরি ঘাঁটিতে আঘাত হানে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত যোগ দিতে অনীহা প্রকাশ করায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এএম