সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দূতাবাসটি জানায়, ধাহরান এলাকায় তাৎক্ষণিক হামলা ও ড্রোন (ইউএভি) আক্রমণের হুমকি রয়েছে। এ কারণে কাউকে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে না আসার পরামর্শ দেয়া হয়েছে।
ইউএস এম্বাসি রিয়াদের এক্স করা পোস্ট |ছবি: সংগৃহীত
ধাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাইরে না গিয়ে যেখানে আছেন সেখানেই থাকার পরামর্শ দেয়া হয়েছে। এর আগে রাতভর দুইটি ড্রোন হামলার পর রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়।





