Recent event

এমন পথ শুরু করেছেন যার পরিণতি আপনাদের হাতে নেই: ইরানের নিরাপত্তা কমিশন প্রধান

ইব্রাহিম আজিজি
ইব্রাহিম আজিজি | ছবি: সংগৃহীত
0

ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তেহরান এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে আজকের হামলার প্রতিক্রিয়ায় এক্স-এ পোস্ট এক বার্তায় বলেছেন, ‘আমরা আপনাদের সতর্ক করেছিলাম, এখন আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আর আপনাদের হাতে নেই।’

ইরানি কর্মকর্তারা পূর্বে সতর্ক করেছিলেন যে দেশটির উপর যেকোনো আক্রমণ এই অঞ্চলকে যুদ্ধে নিমজ্জিত হবে।

এদিকে ইরানি ইসলামী বিপ্লবী গার্ডস (আইআরজিসি) নিশ্চিত করেছে, ইরান ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের ইরানি ইসলামী বিপ্লবী গার্ডস জানিয়েছে, ‘শত্রু ও অপরাধী শক্তির বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরোধ হিসেবে ইরানের প্রথম বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তরঙ্গ ইসরায়েল দখলকৃত এলাকায় শুরু হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলা পাল্টা পদক্ষেপ হিসেবে চালানো হয়েছে এবং এটি ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা নিশ্চিত করতে পরিকল্পিত। ইরানি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে সংঘাত কমাতে এবং হুমকি প্রতিহত করতে সহায়ক হবে।

-আল জাজিরা ও ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির প্রতিবেদন অবলম্বনে

এএম