ডাকাত
চাঁদপুরে মধ্যরাতে ডাকাতের হামলায় নিহত ১, আহত ১

চাঁদপুরে মধ্যরাতে ডাকাতের হামলায় নিহত ১, আহত ১

চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে ডাকাতির ঘটনায় রিগান আক্তার মিম (২৬) নামে গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)। গতকাল (মঙ্গলবার, ১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

র‍্যাব সদস্যদের আটকে রেখে মারধরের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

র‍্যাব সদস্যদের আটকে রেখে মারধরের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত ‘শফিক ডাকাতকে’ গ্রেপ্তার করেছে র‍্যাব।

নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতি মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫ ডাকাত

নারায়ণগঞ্জে পৃথক দুই ডাকাতি মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫ ডাকাত

নারায়ণগঞ্জে আলোচিত দুটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। পৃথক অভিযানে মোট ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন ব্যাগ এবং একটি শটগান উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার, ১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এ তথ্য জানান।

সিদ্ধিরগঞ্জে অস্ত্র-মাইক্রোবাসসহ ডাকাত দলের এক সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে অস্ত্র-মাইক্রোবাসসহ ডাকাত দলের এক সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশি-বিদেশি অস্ত্র ও একটি মাইক্রোবাসসহ সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ১২ জুলাই) ভোর রাতে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি চিশতিয়া বেকারির সামনের পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়।

আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও পিকআপ উদ্ধার

আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও পিকআপ উদ্ধার

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ, চারটি রামদা, দুটি কাটার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়।

সুন্দরবনে ভারতগামী ৫ ট্রলারে ডাকাতি চেষ্টার অভিযোগ

সুন্দরবনে ভারতগামী ৫ ট্রলারে ডাকাতি চেষ্টার অভিযোগ

সুন্দরবনের অভ্যন্তরে এমভি আব্দুল হাকিম-১ নামের একটি কার্গো জাহাজে বনদস্যুদের বিরুদ্ধে হামলা ও গুলি নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি আরও চারটি জাহাজে ডাকাতির চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। গতকাল (শনিবার, ৭ জুন) রাতে সুন্দরবনের শিবসা নদী পার হয়ে শিংয়েরনালা নামক স্থানে এ ঘটনা ঘটে।

সন্ধ্যা নামলেই আতঙ্ক, নওগাঁর সড়কে বেড়েছে ডাকাতের দৌরাত্ম্য

সন্ধ্যা নামলেই আতঙ্ক, নওগাঁর সড়কে বেড়েছে ডাকাতের দৌরাত্ম্য

সন্ধ্যা নামলেই আতঙ্ক নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী-আড্ডা সড়কে। বদলে যায় চিরচেনা রূপ, বাড়ে ডাকাতের উপদ্রব। গেল ৪ মাসে হয়েছে ১৫টি ডাকাতি। সন্ধ্যার পর এ সড়কে ভয়ে চলাচল করতে পারে না মানুষ।

নাফ নদীতে রোহিঙ্গা ডাকাতদলের সঙ্গে বিজিবির গোলাগুলি, আটক ২

নাফ নদীতে রোহিঙ্গা ডাকাতদলের সঙ্গে বিজিবির গোলাগুলি, আটক ২

টেকনাফ সীমান্তের নাফ নদীতে রোহিঙ্গা ডাকাতদলের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। গতকাল (শনিবার, ৩০ মে) বিকেলে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চর কাব্যিক সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।

ভোলায় অস্ত্র-গুলিসহ আটক ডাকাত

ভোলায় অস্ত্র-গুলিসহ আটক ডাকাত

ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে একটি দেশিয় পাইপ গান, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুটি রকেট ফ্লেয়ারসহ এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ঈদে জনশূন্য রাজধানী: ফাঁকা ঢাকার নিরাপত্তায় মাঠে পুলিশ-র‍্যাব

ঈদে জনশূন্য রাজধানী: ফাঁকা ঢাকার নিরাপত্তায় মাঠে পুলিশ-র‍্যাব

কোরবানির ঈদ এলেই বদলে যায় রাজধানী ঢাকা। কর্মব্যস্ত নগরী পরিণত হয় অনেকটাই জনশূন্য শহরে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে লাখো মানুষ ছুটে যান গ্রামের বাড়িতে। আর সেই সুযোগে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করে চোর-ডাকাত চক্র। তবে এবারও ফাঁকা ঢাকার নিরাপত্তায় মাঠে রয়েছে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বরগুনায় বসতঘরে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ গৃহকর্তা, আটক ৩

বরগুনায় বসতঘরে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ গৃহকর্তা, আটক ৩

বরগুনার বেতাগী উপজেলায় এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের ছোড়া গুলিতে মো. রিমন নামে এক গৃহকর্তা গুরুতর আহত হন। তবে ঘটনার পরপরই দ্রুত অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি; সশস্ত্র হামলায় প্রাণ গেলো সাবেক ‘জকির গ্রুপ’ সদস্যের

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি; সশস্ত্র হামলায় প্রাণ গেলো সাবেক ‘জকির গ্রুপ’ সদস্যের

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের এলোপাথাড়ি গুলিতে হাসান আহমেদ ওরফে ‘কালা হাসান’ (৪৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পূর্বে ডাকাত বাহিনী ‘জকির গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন।