গতকাল (রোববার, ১ মার্চ) দিবাগত রাতে উপজেলার চকপলাশী গ্রামে এ ঘটনা ঘটে।
রাজশাহী পুঠিয়া উপজেলার নির্বাহী অফিসার ইউএনও লোকমান হোসেন জানান, রাত একটার পরে একটি ট্রাকে আট জন লোক ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশিয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশ করে।
আরও পড়ুন:
এসময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে। পরে বিক্ষুব্ধ জনতা তাদের মারপিট করার সময় একজন গুরুতর আহত হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সন্দেহভাজন ডাকাত দলের একজন কে মৃত ঘোষণা করে চিকিৎসক।
আরও সাতজনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এই ঘটনায় দ্রুত একটি পুলিশ বাদি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।





