
নিউ ইয়র্কে ১৫ হাজার নার্সের ধর্মঘট; মেয়র জোহরান মামদানির সংহতি
উন্নত কাজের পরিবেশ ও নিরাপত্তার দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাজপথে নেমেছেন হাজার হাজার নার্স। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে বড় এই নার্স ধর্মঘটে শামিল হয়েছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিও। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্স ইউনিয়নকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন গণমাধ্যমের দাবি, নার্সদের এই ধর্মঘট নিউ ইয়র্কের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে যাচ্ছে।

ইসরাইলের পক্ষে জারি করা নির্বাহী আদেশ বাতিল করে মামদানির যাত্রা শুরু
ইসরাইলের পক্ষে জারি করা নির্বাহী আদেশ বাতিল করে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে যাত্রা শুরু করেছেন জোহরান মামদানি। নিজের অভিষেক অনুষ্ঠানে ইসরাইলে সমর্থনে আগের মেয়রের জারি করা নির্বাহী আদেশ বাতিল করেছেন মামদানি।

কুরআন হাতে শপথ, নিউ ইয়র্কে প্রথম দক্ষিণ এশীয় মেয়র
নতুন বছরের শুরুতেই এক নতুন ইতিহাসের সাক্ষী হলো নিউ ইয়র্ক। সিটি হল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে শপথ নিলেন নতুন মেয়র জোহরান মামদানি। পবিত্র কুরআন হাতে শপথ নিয়ে তিনি গড়লেন অনন্য রেকর্ড; নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেয়া কোনো ব্যক্তি হিসেবে বসলেন নগরপিতার আসনে।

নিউইয়র্কে প্রথম মুসলিম মেয়র হিসেবে কোরআন হাতে শপথ গ্রহণ করেছেন মামদানি
নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করেছেন জোহরান মামদানি। নতুন বছরের ঘণ্টা বাজার পর-মুহূর্তেই নিউইয়র্ক সিটির ১২০ বছরের পুরনো একটি সাবওয়ে স্টেশনে শপথ গ্রহণ করেন এই ডেমোক্র্যাট নেতা।

মামদানির ট্রানজিশন টিমে একসঙ্গে ১০ বাংলাদেশি
নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে বাংলাদেশিদের দীর্ঘদিনের তৃণমূল পরিশ্রম ও কমিউনিটি অংশগ্রহণের গৌরবজনক ফল এবার স্পষ্ট হয়ে উঠেছে। নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সদ্য ঘোষিত ট্রানজিশন টিমে একসঙ্গে ১০ জন বাংলাদেশি অন্তর্ভুক্ত হয়েছেন, যা মার্কিন রাজনীতিতে বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো এক উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক স্বীকৃতি।

হোয়াইট হাউসে মুখোমুখি ট্রাম্প-মামদানি; একসঙ্গে কাজ করা ইচ্ছা তাদের
হোয়াইট হাউসে মুখোমুখি বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। আলোচনার কেন্দ্রে ছিল, নিউ ইয়র্কের আবাসন, জননিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন। মামদানির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। নিউ ইয়র্ক সিটির জন্য একসঙ্গে কাজ করা ইচ্ছাও প্রকাশ করেন এক সময়ের ঘোর মামদানি বিদ্বেষী ট্রাম্প। একই সুর ছিল মামদানির কণ্ঠেও।

জোহরান মামদানির সঙ্গে দেখা করবেন ট্রাম্প
নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে দেখা করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল (শুক্রবার, ২১ নভেম্বর) ওভাল অফিসে সাক্ষাৎ করবেন ট্রাম্প-মামদানি।

নিউ ইয়র্কের নতুন মেয়র মামদানির কাছে সমর্থকদের প্রত্যাশা, ‘সবার জন্য কাজ করবেন’
ভোটের ব্যালটে বাজিমাতের পর এবার নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র সমর্থকদের প্রত্যাশা, প্রতিশ্রুতি পূরণে কাজ করবেন মামদানি। আগের মেয়রদের মতো শুধু ধনিক শ্রেণি নয়, নিউ ইয়র্কের প্রতিটি মানুষের জন্য কাজ করবেন তিনি। এমনটাই আশা নিউ ইয়র্কের লাখ লাখ তরুণ, অভিবাসী ও শ্রমজীবী মানুষের। এদিকে, ভোটে জিতে মামদানিও প্রতিশ্রুতি দিয়েছিলেন, গণতন্ত্রের দরজা নিউ ইয়র্ক সিটির প্রতিটি মানুষের জন্য উন্মুক্ত রাখার।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জোহরান মামদানির বাধা কোথায়?
নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলো। গত ১০০ বছরের মধ্যে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র তিনি।

পুয়ের্তো রিকোতে মামদানিকে উষ্ণ অভ্যর্থনা, সেখানেই পড়লেন জুমার নামাজ
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করেছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।

নিউ ইয়র্কের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি কে এই রামা দুয়াজি
নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি হতে যাচ্ছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি। সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে এখন সিরীয় অভিবাসী পরিবারে জন্ম নেয়া ২৮ বছর বয়সী এ শিল্পী। কে এ রামা দুয়াজি? কীভাবে মামদানির সঙ্গে তার পরিচয় ও পরিণয়?

নাগরিক সুবিধার নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার মামদানির
মেয়র নির্বাচিত হয়েই মুসলিমদের ধন্যবাদ জানিয়ে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন জোহরান মামদানি। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছেন সেখানে, নিউ ইয়র্ককে ‘অভিবাসীদের শহর’ বলে উল্লেখ করেন তিনি। তার সরকার নাগরিক সুবিধার দিক দিয়ে নতুন দিগন্ত তৈরি করবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। তবে নিউ ইয়র্ককে রাতারাতি স্বর্গে পরিণত করা স্বপ্নবাজ মামদানির পক্ষে সহজ হবে না বলে মত বিশেষজ্ঞদের।