ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

মশক নিধন অভিযান
মশক নিধন অভিযান | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। আজ (শনিবার, ১৪ মার্চ) বেলা ১১টায় নগরীর টাউনহলে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর-৪ আসনের সাংসদ আবু ওয়াহাব আকন্দ।

পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের বিষয়ে আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের মতো ময়মনসিংহেও আগেভাগেই এ ধরনের কার্যক্রম শুরু করা হলো। ফলে বর্ষায় ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমে আসবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন নগরী।’

আরও পড়ুন:

এসময় তিনি, মশক নিধনে কার্যকারী ওষুধ ব্যবহারে জেলা প্রশাসনকে নির্দেশনা দেন। প্রতি সপ্তাহের শনিবার ছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম চলবে পুরো মৌসুম জুড়ে।

এসময় ময়মনসিংহ জেলা প্রশাসক ছাড়াও, পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেআর