হাদির হত্যাকারীদের চিহ্নিত করা গেলেও মূল পরিকল্পনাকারী ধরা-ছোঁয়ার বাইরে: ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চ ও শহিদ হাদি
ইনকিলাব মঞ্চ ও শহিদ হাদি | ছবি: এখন টিভি
0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের চিহ্নিত করা গেলেও মূল পরিকল্পনাকারীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ। সেজন্য অনতিবিলম্বে জাতিসংঘের অধীনে তদন্ত কমিটি গঠনের দাবি দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ (সোমবার, ৯ মার্চ) বিকেলে শাহবাগ চত্বরে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ দাবি জানান।

হাদি হত্যা মামলার চার্জশিটে হত্যাকারীদের সঙ্গে মূল পরিকল্পনাকারীদের সংযোগ, হত্যার কারণ এবং মূল পরিকল্পনাকারী সঠিকভাবে চিহ্নিত করা হয়নি উল্লেখ করে জাবের এই তদন্ত বিচার কার্যক্রম নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

আরও পড়ুন:

এসময় ভারত সরকারের কাছে ওসমান হাদির হত্যার ঘটনা এখন গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত হাদির খুনিদের বাংলাদেশের হাতে তুলে দেবে, নাকি সন্ত্রাসীদের লালন-পালন করবে সেটাই এখন দেখার বিষয়।’

আরও পড়ুন:

এসময় আওয়ামী লীগের লোকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে নানাভাবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন জাবের।

আরও পড়ুন:

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের কাছ থেকে যেসব মোবাইল নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো এখনো ফেরত দেয়া হয়নি জানিয়ে ওই সব মোবাইলে যেসব একাউন্ট খোলা ছিল সেগুলো থেকে অপকর্ম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব।

এসএস