লেবানন সংঘাতে চিকিৎসাসেবা নিশ্চিতে জাতিসংঘের অস্থায়ী ক্যাম্প

লেবানন সংঘাত ও  জাতিসংঘ
লেবানন সংঘাত ও জাতিসংঘ | ছবি: সংগৃহীত
0

লেবাননে চলমান সংঘাতে বাস্ত্যুচ্যুতদের চিকিৎসাসেবা নিশ্চিতে অস্থায়ী ক্যাম্প খুলেছে জাতিসংঘ। এছাড়া, পবিত্র রমজান মাসে মুসুল্লিদের জন্য নিয়মিত ইফতারের ব্যবস্থা করেছে বৈরুতের স্বেচ্ছাসেবী সংগঠন। প্রায় এক সপ্তাহের ইসরাইলি আগ্রাসনে লেবাননে বাড়ছে প্রাণহানি ও বাস্ত্যুচ্যুতের সংখ্যা।

ইরান যুদ্ধে তেহরানের পক্ষ নেয়ায় গেল সোমবার থেকে হিজবুল্লাহ নির্মূলে লেবাননের একাধিক স্থাপনাজুড়ে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। এতে প্রতি মুহূর্তে বাড়ছে প্রাণহানি।

এরইমধ্যে হিজবুল্লাহ অস্ত্র না ছাড়লে তাদের পরিস্থিতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী।

আরও পড়ুন:

এদিকে, দিন যত গড়াচ্ছে ততই দেশটিতে বাড়ছে মানবিক সংকট। রমজানের পবিত্র মাসটিতে বাস্ত্যুচ্যুতদের সহায়তায় এগিয়ে এসেছে বৈরুতের কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। প্রায় এক হাজার মানুষের ইফতারের আয়োজন করছে তারা।

স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা বলেন, আমরা নিজেদের পকেটের অর্থ খরচ করে এই উদ্যোগ নিয়েছে। এখন অবশ্য অনেকে এগিয়ে আসছে। প্রতিদিন ৮৫০ মানুষের ইফতারের ব্যবস্থা করছি।

এদিকে, চলমান সংঘাতে দেশটিতে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। একারণে বাস্তুচ্যুত বিশেষ করে নারী ও গর্ভবতীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অস্থায়ী ক্যাম্প খুলেছে জাতিসংঘ। ভঙ্গুর পরিস্থিতেও চিকিৎসা সেবা পেয়ে খুশি বাস্তুচ্যুতরা।

প্রায় এক সপ্তাহের অভিযানে লেবাননের প্রায় ৩০ হাজার বাসিন্দাকে জোরপূর্বক স্থান ছাড়ার নির্দেশ দিয়েছে আইডিএফ।

ইএ