আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোণা-৪ আসনের মদন উপজেলার দেওয়ান বাজার মাঠে এক জনসভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘একজন মুরুব্বি মানুষ হতাশায় পড়ে এখন যা খুশি তা করছেন, নারীদের নিয়ে যা খুশি তা বলছেন। আমি মনে করি, হতাশাগ্রস্ত হয়েই তিনি এগুলো করছেন। তিনি নিজের স্থিরতা হারিয়ে ফেলেছেন। যাই হোক, তিনি মুরুব্বি মানুষ; উনার উচিত মুরুব্বিয়ানা বজায় রাখা।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘কে সরকার গঠন করবে আর কে করবে না, তা নির্বাচনের পরে অর্থাৎ ১২ তারিখের পরই জানা যাবে। অ্যাডভান্স (অগ্রিম) কোনো কিছু আমরা বলতে চাই না। অ্যাডভান্স কোনো কিছু তো আমরা বলিও নাই। যদি ওনারা জিতেন, জিতবেন— সেটা তো মানুষের ভোটেই জয়ী হতে হবে, তাই না? আমরাও দেখব। ১২ তারিখের পরে ওনাদের বলবেন, দেখা হবে।’
একটি দল ধর্মকে সর্বোচ্চ ব্যবহার করে নির্বাচনি প্রচারণা চালাচ্ছে উল্লেখ করে বাবর বলেন, ‘উনারা যা করছেন, জনগণ তার বিচার করবে। জনগণ সবকিছু দেখছে, শুনছে এবং জানে। উনার মতো একজন মুরুব্বির কাছ থেকে জনগণ এমনটা আশা করে না।’
এর আগে, দুপুর থেকে দেওয়ান বাজার মাঠে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। স্লোগান আর নেতাদের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। এসময় বাবর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আগামী ১২ তারিখ ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তা দেখিয়ে দেব। তাই এখন থেকে আপনারা কাজ শুরু করুন, পাড়া-মহল্লাসহ সব স্থানে যান।’





