ছাত্রশিবির
ভ্রূণ হত্যায় অভিযুক্ত ছাত্রশিবিরের জিসানকে ঘিরে সংসদে বাকবিতণ্ডা

ভ্রূণ হত্যায় অভিযুক্ত ছাত্রশিবিরের জিসানকে ঘিরে সংসদে বাকবিতণ্ডা

ভ্রূণ হত্যায় বাধ্য করার অভিযোগে আলোচিত কুমিল্লার লাকসামের ছাত্রশিবির নেতা জিসানকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে জাতীয় সংসদে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে সংসদে সরকারদলের সঙ্গে বিরোধীদলের বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

‘সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে; হামলার বিষয়ে তদন্ত কমিটি গঠন’

‘সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে; হামলার বিষয়ে তদন্ত কমিটি গঠন’

শাহবাগের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। ভুক্তভোগীসহ বিভিন্ন সংগঠনের দাবি, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। আর ডাকসু ভিপি সাদিক কায়েম জানালেন, ক্যাম্পাসে ফের ভয়ের রাজত্ব ফিরিয়ে আনতে দেয়া হবে না। তবে ছাত্রদল সভাপতির দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে ধারাবাহিক প্রোপাগান্ডা চালানো হচ্ছে। সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

শাহবাগ থানা এলাকায় ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া

শাহবাগ থানা এলাকায় ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর শাহবাগ থানা এলাকায় ছাত্রদল-ছাত্রশিবিরের উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দু’পক্ষের কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত অন্তত ৫

ঈশ্বরদীতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত অন্তত ৫

চট্টগ্রাম সরকারি সি‌টি কলেজের ঘটনার জের ধরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

চট্টগ্রামে কলেজের দেয়ালে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

চট্টগ্রামে কলেজের দেয়ালে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

ফেসবুকে তর্ক-বিতর্ক ও কলেজের দেয়ালে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদল ও ছাত্রশিবির। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

‘পীর’ শামীম হত্যা: শিবিরের সাবেক সভাপতিসহ চারজনের নামে মামলা

‘পীর’ শামীম হত্যা: শিবিরের সাবেক সভাপতিসহ চারজনের নামে মামলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবার শরিফে সংঘবদ্ধ হামলায় ‘কথিত পীর’ আবদুর রহমান ওরফে শামীমকে হত্যা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান দৌলতপুর উপজেলা জামায়াতের রোকন খাজা আহম্মেদসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে।

রাকসুর সেমিনারে গিয়ে তোপের মুখে শিশির মনির; শিক্ষার্থীরা দেখালেন ‘লাল কার্ড’

রাকসুর সেমিনারে গিয়ে তোপের মুখে শিশির মনির; শিক্ষার্থীরা দেখালেন ‘লাল কার্ড’

জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনিরকে ‘লাল কার্ড’ দেখিয়ে গণজমায়েত কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের একাংশ।

জুলাই সনদ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির: নূরুল ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির: নূরুল ইসলাম

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্রশিবির মাঠে সক্রিয় থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) ছাত্রশিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠক ও ঈদ পুনর্মিলনীতে তিনি এ কথা বলেন। দুই দিনব্যাপী বৈঠকে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

মধ্যরাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০

মধ্যরাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল (সোমবার, ২ মার্চ) দিবাগত মধ্যরাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিষদের-২০২৬ এর প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিষদের-২০২৬ এর প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬ এর প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী রাজধানীর আল ফালাহ মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে সকাল ৮টায় পবিত্র দারসুল কুরআনের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু

পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু

ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের ওপর পুলিশের যে তাণ্ডব, তা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) সকালে ফেনী-২ আসনে ১১ দলীয় জামায়াত সমর্থিত জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর সমর্থে সাইকেল র‍্যালী করে ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখা। র‍্যালী শেষে তিনি এ মন্তব্য করেন।