Recent event

পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু

মুজিবুর রহমান মঞ্জু
মুজিবুর রহমান মঞ্জু | ছবি: এখন টিভি
1

ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের ওপর পুলিশের যে তাণ্ডব, তা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) সকালে ফেনী-২ আসনে ১১ দলীয় জামায়াত সমর্থিত জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর সমর্থে সাইকেল র‍্যালী করে ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখা। র‍্যালী শেষে তিনি এ মন্তব্য করেন।

মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিলো সহনশীল হওয়া। পুলিশের মধ্যে যে ধরনের আচরণগত ক্ষোভ ও হিংসাত্মক মনোভাব দেখা গেছে তা দেখে মনে হচ্ছে এ ঘটনা ইন্টেনশনেলি ঘটানো হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এ ঘটনার পেছনে একটা রহস্যও থাকতে পারে। সারা দেশে নির্বাচনকে সামনে রেখে একটা বার্তাও দেয়ার চেষ্টা হতে পারে। আমাদের প্রশাসন, পুলিশ একদিকে ঝুঁকে পড়ছে-এ ধরনের আচরণ তাদের মধ্যে প্রকাশ পেয়েছে। এ লক্ষণগুলো দেখে আমরা আরেকটা মহাবিপ্লবের সম্ভাবনা দেখতে পাচ্ছি।’

ফেনী শহর শিবিরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, ফেনী শহর শিবিরের সাবেক সভাপতি তারেক মাহমুদ।

এসএস