Recent event

জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

মো. রিয়াজুল ইসলাম, আব্দুল আলীম আরিফ
মো. রিয়াজুল ইসলাম, আব্দুল আলীম আরিফ | ছবি: সংগৃহীত
0

২০২৬ সেশনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ইসলামী ছাত্রশিবির সভাপতি এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে আব্দুল আলীম আরিফ ও সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম খলীল মনোনীত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) জবি শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মো. রিয়াজুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মো. রিয়াজুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে আব্দুল আলীম আরিফ ও  সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইব্রাহীম খলীলকে মনোনীত করেন।

পরিশেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

এসএস