Recent event

নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ শিবিরের

ইসলামি ছাত্রশিবিরের লোগো
ইসলামি ছাত্রশিবিরের লোগো | ছবি: সংগৃহীত
0

সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের বক্তব্যকে কেবল ইসলামী শরিয়তের বিরোধী নয়, বরং মুসলিম নারীর মৌলিক অধিকারকে পদদলিত করার হীন প্রচেষ্টা বলে অভিহিত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

আজ (সোমবার, ১২ জানুয়ারি) ইসলামী ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে নেকাব ইস্যুতে বিএনপির ওই নেতার বক্তব্যকে ধৃষ্টতাপূর্ণ, অজ্ঞতাপূর্ণ ও ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানানো হয়েছে।

শিবির সভাপতির বরাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক স্ট্যাটাসে বলা হয়েছে, মুসলিম নারীর নেকাব শুধু একটি পোশাক নয়— এটি ঈমানি পরিচয়ের অংশ, শরিয়তসম্মত ইবাদত ও পর্দার একটি রূপ। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট ভাষায় পর্দা ও শালীনতার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:

বক্তব্যে আরও বলা হয়, বিএনপি নেতার এমন কুরুচিপূর্ণ ভাষ্য শুধু ইসলামী শরিয়তের বিরুদ্ধে নয়, বরং মুসলিম নারীর মৌলিক অধিকার হরণের অপচেষ্টা। বাংলাদেশ সংবিধানের ৪১(১)(ক) অনুচ্ছেদ ধর্ম পালন ও প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। এ ছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সনদ ICCPR-এর অনুচ্ছেদ ১৮-ও ধর্মীয় অভিব্যক্তির স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।

ইসলামের বিধান নিয়ে বিদ্রুপ করা রাজনৈতিক কৌশল হতে পারে না— এটি স্পষ্টভাবে ধর্মকে উপহাস করা। বিশ্বাসের জায়গা নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে।

এসএইচ