
এশিয়া কাপ জিতেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট ভারতের নারী দলের
পুরুষ দলের পর এবার ভারত নারী দলও বয়কট করলো এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ট্রফি জয়ের পর এসিসি সভাপতি মহসিন নাকভীর হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি হারমানপ্রীত কৌরের দল। ভারতীয় কোচ অবশ্য জানিয়েছেন, বিসিসিআইয়ের সিদ্ধান্তেই এমনটা করেছে তার দল।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ক্রিকেট দল
‘ভারতের সঙ্গে জিততে পারলে ইনশাআল্লাহ ফাইনালে উঠবো’— মারুফা আক্তারের কণ্ঠে এমন আত্মবিশ্বাসেই যেন প্রতিধ্বনিত হচ্ছে পুরো বাংলাদেশ দলের স্বপ্ন। নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাটিংয়ে কিছুটা নড়বড়ে হলেও বোলিংয়ে দারুণ ছন্দে থাকা টাইগ্রেসদের বড় ভরসা মারুফা। আর শক্তিশালী ভারতের বিপক্ষে এই পেসারের আগুনঝরা বোলিংয়েই ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচে মালয়েশিয়ার কাছে হারলো অনূর্ধ্ব- ২০ নারী হকি দল
জুনিয়র এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ: ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় জয়
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭১ রানের জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

ব্যাংককে স্বর্ণজয়ের পর বড় স্বপ্ন দেখছেন আর্চাররা
এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে চ্যাম্পিয়নদের জানানো হয় উষ্ণ সংবর্ধনা। ব্যাংককে স্বর্ণজয়ের পর এবার আরও বড় স্বপ্ন দেখছেন আর্চাররা। অলিম্পিককে কেন্দ্র করে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করতে চান ঐশ্বর্য-হিমুরা। তবে রিকার্ভে পদক না জেতায় আছে আক্ষেপ।

দুই বছর পর মাঠে ফিরছেন বিশ্বনাথ, থাকবেন এশিয়া কাপ বাছাইয়ের প্রাথমিক স্কোয়াডে
প্রায় দুই বছর পর মাঠে নিয়মিত হয়েছেন বসুন্ধরা কিংসের রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষ। জানা গেছে, ভিয়েতনামের প্রীতিম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকছেন তিনি। বিশ্বনাথ জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সময়ে দলে না থাকতে পেরে হতাশায় দিন গেছে তার। তবে সব ভুলে বিশ্ব'র দৃষ্টি এখন মূল দলে জায়গা করে নেয়া।

পাকিস্তান ‘এ’ দলকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ ‘এ’
নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স
ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে ফাহিমা খাতুনের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তান ‘এ’ দলকে উড়িয়ে দিয়ে উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। ৫৪ রানের বড় জয় তুলে নিয়ে এখন শিরোপার লড়াইয়ে টাইগ্রেসদের সামনে শক্ত প্রতিপক্ষ ভারত।

ক্রিকেটে ২০২৫ সাল যোগ করেছে আক্ষেপ আর হতাশার গল্প!
ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে আরও একটা বছর। বহু আলোচনার জন্ম দেয়া ২০২৫ সাল বাংলাদেশ ক্রিকেটেও যুক্ত করেছে আক্ষেপ আর হতাশার নানা গল্প। ক্রিকেট দেখেছে দ্বিপাক্ষিক সিরিজের নানা সাফল্য। আবার এশিয়া কাপের মতো আসরে ব্যর্থতার গল্পও পুড়িয়েছে দেশের ক্রিকেটকে।

‘নগদ অর্থের অভাবে সাফজয়ী নারী দলকে প্রতিশ্রুত বোনাস দেয়া সম্ভব হয়নি’
নগদ অর্থের অভাবে সাফজয়ী নারী দলকে প্রতিশ্রুত বোনাস দেয়া যায়নি। তবে শিগগিরই দিয়ে দিব। জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এখন টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন, জাতীয় দলের পাশাপাশি নারীদের বয়সভিত্তিক দল নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা। পাশাপাশি নিয়মিত নারী লিগ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফে প্রধান।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: আজ নেপালের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে টিম বাংলাদেশ। আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।

এশিয়া কাপ: দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে টিম বাংলাদেশ। আগামীকাল (সোমবার, ১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচ শুরু হবে।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: আফগানিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়ে জিতেছে বাংলাদেশ। আফগানদের ২৮৩ রানের জবাবে সাত বল ও তিন উইকেট হাতে রেখে জয় পায় টাইগার যুবারা।