
ঘোড়া-রথ-তীরন্দাজিতে জমজমাট ওয়ার্ল্ড নোম্যাড গেমস
জমজমাট হয়ে উঠেছে নোম্যাড গেমসের আসর। তীরন্দাজ থেকে শুরু করে মধ্যযুগীয় নানা খেলায় জিততে মরিয়া প্রতিযোগিরা। ঘোড়া, রথ- কী নেই ময়দানে! শুরুতে মধ্য এশিয়ায় সীমিত থাকলেও, নোম্যাড গেমসের আসর ডালপালা ছড়াতে শুরু করেছে ইউরোপেও। পশ্চিমা অ্যাথলিটদের অংশগ্রহণে সত্যিকার অর্থে হয়ে উঠছে ওয়ার্ল্ড নোম্যাড গেমস।

বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র; জাতিসংঘে ঐতিহাসিক প্রস্তাব পাশ
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র। শত শত বছর ধরে প্রচলিত মানচিত্রে মহাদেশগুলোর সঠিক আকার তুলে ধরা হয়নি। ইউরোপকে বড় করে দেখানো হলেও আফ্রিকা বা এশিয়াকে এতোদিন দেখানো হয়েছে ছোট করে। যার প্রভাব পড়েছে মানুষের মনে। আফ্রিকার বিশালতা আড়াল করার এ বৈষম্য দূর করতে ঐতিহাসিক এক প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘে। যুক্তরাষ্ট্র বিরোধিতা করলেও সমর্থন দিয়েছে বিশ্বের ১৬৪টি দেশ। জম্মু-কাশ্মীরকে সঠিকভাবে উপস্থাপনের দাবি জানিয়েছে ভারত। শিক্ষাপ্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা ও প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকে নতুন মানচিত্র ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

নেপালে দুর্যোগের ৫ মাস আগেই মিলেছিল ভয়াবহ পরিণতির আভাস!
নেপালে প্রলয়ঙ্করী বন্যা-ভূমিধসের পাঁচ মাস আগেই, আঁচ মিলেছিল যে কী ঘটতে যাচ্ছে সামনে। আসন্ন পরিণতির বিষয়ে সতর্ক করে মার্চে প্রকাশ করা হয় দু’টি প্রতিবেদন। বলা হয়, ১৯৭৫ সালের পর থেকে হিমালয়ের হিন্দুকুশ অঞ্চলে হিমবাহের পুরুত্ব কমেছে ২৭ মিটার পর্যন্ত। ২০ কোটি মানুষের প্রাণ বিপন্ন হবে বলে আভাস দেয়া হয় প্রতিবেদন দু’টিতে।

ভিয়েতনামের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভিয়েতনামের বিপক্ষে আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) মাঠে নামবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হারলেও এখনও কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ রয়েছে অর্পিতা-সুরভীদের জন্য। এজন্য শুধু ড্র করলেও চলবে বাংলাদেশের।

এশিয়াজুড়ে ঈদের আমেজ; শান্তি ও সংহতির ডাক নেতাদের
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও একাত্মতার চেতনায় ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ, এশিয়ার বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদের জামাতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান মুসল্লিরা। বৈশ্বিক সংকটময় মুহূর্তে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার আশা প্রকাশ করে ভারতবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার রেড রোডে ঈদের জামাতে অংশ নিয়ে মোদির সমালোচনায় মাতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদের শুভেচ্ছায় ঐক্য ও দুঃস্থদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার
ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন ইঙ্গিতের পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পুঁজিবাজার।

শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ
এশিয়ান কাপের মঞ্চে পরাশক্তি চীনের বিপক্ষে সাহসী পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত ২-০ গোলে হার মেনেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ৯ বারের চ্যাম্পিয়নদের সামনে দারুণ প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত গোল হজম এড়াতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা।

দারুণ লড়াই, শেষ মুহূর্তের ভুলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ
র্যাংকিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা এশিয়ার পরাশক্তি চীনের বিপক্ষে দারুণ লড়াই করেও প্রথমার্ধের শেষ দিকে দুটি ভুলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারী এশিয়ান কাপে অভিষেক ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষের সামনে সাহসী ফুটবল উপহার দিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।

কাল ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন। আগামীকাল (মঙ্গলবার, ৩ মার্চ) দুই দিনের সফরে তিনি ঢাকায় আসছেন।

বিদেশি অভিবাসীদের সরকারি সহায়তার তালিকা প্রকাশ করেছে ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি অভিবাসীদের কত শতাংশ সরকারি সহায়তা দেয়া হয়, সেটির একটি তালিকা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ১২০টি দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছেন ট্রাম্প। ট্রাম্পের তথ্য মতে, দেশটিতে যত বাংলাদেশি পরিবার থাকে তাদের ৫৪ শতাংশেরও বেশি সরকারি সহায়তা নেন। ১২০টি দেশের এ তালিকায় শীর্ষে রয়েছে এশিয়ারই একটি দেশ ভুটান।

বড়দিন আয়োজনে মেতেছে সারা বিশ্ব
স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মিশিলে বড়দিন। বিশেষ এ দিনটি উদযাপনে সাজ সাজ রব মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, এশিয়া থেকে আমেরিকায় সবখানেই। গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এবার যিশুর জন্ম নগরী বেথেলহাম ফিরে পেয়েছে বড়দিনের হারানো আমেজ। নগরীটিতে অনুষ্ঠিত ক্রিস্টমাস ইভের বিশেষ প্রার্থনায় যোগ দেয় ফিলিস্তিন ছাড়াও অন্য দেশের পর্যটকরাও। ক্রিস্টমাস ইভের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে ইতালি, ফ্রান্স, ইরাক, জার্মানিসহ বিভিন্ন দেশে।

১০ শতাংশ ধনীর হাতে বিশ্বের তিন-চতুর্থাংশ সম্পদ!
২০২৬ সালের বিশ্ব বৈষম্য প্রতিবেদন অনুযায়ী ধনী-দরিদ্রের সম্পদ এবং আয়ের ব্যবধান চরমে পৌঁছেছে। বৈশ্বিক ব্যক্তিগত সম্পদের ৪ ভাগের ৩ ভাগের মালিক মাত্র ১০ শতাংশ মানুষ। বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চল উত্তর আমেরিকা ও ওশেনিয়া। আয় এবং সম্পদের বৈষম্যের মাত্রা সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকায়। এদিকে, আয় বণ্টনে এশিয়ার দেশগুলোর কাঠামো সুষম রয়েছে।