
রেকর্ড ঋণ ও তেলের চড়া দাম; আবার কি মন্দার মুখে বিশ্ব পুঁজিবাজার?
দ্য গার্ডিয়ানের বিশ্লেষণী প্রতিবেদন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ওপর ভর করে গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার রেকর্ড উচ্চতায় পৌঁছালেও বিশ্ব অর্থনীতিতে এখন নতুন করে বড় ধসের সংকেত দেখা যাচ্ছে। চড়া সুদের হার, ইরান যুদ্ধ, তেলের অনিয়ন্ত্রিত দাম এবং এআই প্রযুক্তিতে অতিরিক্ত বিনিয়োগের ফলে তৈরি হওয়া ফাঁপা অর্থনৈতিক ভিত্তি বিশ্ব বাজারকে আবারও গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত অগ্রগতি, মানবজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়ার শঙ্কা
অ্যাানথ্রোপিকের গবেষকের হুঁশিয়ারি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এত দ্রুত বিকশিত হচ্ছে যে আগামী এক দশকের মধ্যে মানবজাতি বিলুপ্ত হওয়ার ঝুঁকি ১০ শতাংশেরও বেশি বলে সতর্ক করেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাানথ্রোপিকের জ্যেষ্ঠ গবেষক ইভান হাবিংগার। বিবিসির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বিশ্বে প্রথম এআইয়ের সহায়তায় মস্তিষ্কে অস্ত্রোপচার; সফলভাবে টিউমার অপসারণ
চিকিৎসাবিজ্ঞানে এক ঐতিহাসিক বিপ্লব ঘটিয়ে বিশ্বে প্রথমবারের মতো সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির রিয়েল-টাইম সহায়তায় মস্তিষ্কের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। লন্ডনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের (ইউসিএলএইচ) চিকিৎসকেরা এআইয়ের মাধ্যমে ৪৮ বছর বয়সী এক রোগীর মস্তিষ্ক থেকে জটিল এক টিউমার অপসারণ করেছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় অবলম্বন করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি
রাজধানীর সড়কে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থাকে ফাঁকি দিতে কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৈশ্বিক মেমোরি চিপ সংকট: স্মার্টফোন ও কম্পিউটারের দাম ২০ শতাংশ বাড়ার আশঙ্কা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা ক্রমশ দ্রুত বাড়ায় স্মার্টফোন, কম্পিউটার ও গৃহস্থালি ইলেকট্রনিকস পণ্যের দাম চলতি বছর প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। একইসঙ্গে ডেল, লেনোভো, রাস্পবেরি পাই ও শাওমির মতো প্রতিষ্ঠানগুলো মেমোরি চিপের ঘাটতির কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার শঙ্কাও জানিয়েছে।

থ্রিডি প্রিন্টিং ও এআই প্রযুক্তিতে তৈরি হচ্ছে কৃত্রিম হাত
চিকিৎসা বিজ্ঞানে আরও এগিয়ে গেল তিউনিসিয়া। শিশুদের জন্য একটি মেডিকেল স্টার্টআপ প্রতিষ্ঠান তৈরি করছে কৃত্রিম হাত। থ্রিডি প্রিন্টিং ও এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৈরি হচ্ছে এ রোবটিক আর্ম। এ রোবটিক হাত লাগাতে খরচ হবে ৮ হাজার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত।

ট্রাম্প প্রশাসনের সফলতা কামনা করে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন জো বাইডেন
হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের সফলতা কামনা করেন।

ভারতে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট
ভারতে এআই প্রযুক্তি ও ক্লাউড পরিষেবার সম্প্রসারণে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। কোম্পানিটির লক্ষ্য ভারতের বৃহৎ বাজারে নিজেদের অবস্থান শক্ত করে আয় বাড়ানো। ভারতের বেঙ্গালুরুতে একাধিক স্টার্ট-আপ প্রতিষ্ঠাতা এবং সিইওদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে সিইও সত্য নাদেলা এই ঘোষণা দেন। সাম্প্রতিক প্রকাশিত ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডাটা সেন্টারে ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট
চলতি বছর কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডাটা সেন্টারে ৮ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এ ডাটা সেন্টারগুলো মূলত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেলগুলোকে প্রশিক্ষণ দিতে এবং ক্লাউড অ্যাপ্লিকেশনকে চালতে সাহায্য করে থাকে। তবে মাইক্রোসফট জানিয়েছে এ বিনিয়োগের অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রে ডাটা সেন্টার নির্মাণে ব্যয় করা হবে।

এআই প্রযুক্তি ব্যবহারে মাছ চাষে মিলছে সফলতা
প্রযুক্তির হাওয়া লেগেছে ময়মনসিংহের ত্রিশালের মৎস্য চাষে। এআই প্রযুক্তি ও সেন্সর ভিত্তিক আধুনিক ডিভাইস ব্যবহার করে এই চাষে মিলেছে সফলতা। এআই প্রযুক্তি ও ভার্টিকাল এক্সপানশন পদ্ধতির সমন্বিত ব্যবহারে মাছ চাষে উৎপাদন বেড়েছে সাধারণের চেয়ে পাঁচ থেকে ছয় গুণ। খরচও কমেছে ৩০ থেকে ৩৫ ভাগ। এই পদ্ধতি ছড়িয়ে দিতে কাজ করছে ত্রিশাল উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধে কৃত্রিম বুদ্ধিমত্তায় গুরুত্ব দেয়ার আহ্বান জর্জিয়ার
উন্নয়নশীল রাষ্ট্র ও ক্রমবর্ধমান অর্থনীতি বিবেচনায় জলবায়ু নীতিতে ভারসাম্য আনা প্রয়োজন বলে মনে করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি। এছাড়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার ও নবায়নযোগ্য জ্বালানির সংমিশ্রণ আনার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

আমিরাতের জ্বালানি স্টেশনে ফুয়েলিং রোবট
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির 'এডনক' জ্বালানি স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফুয়েলিং রোবটের। এর মাধ্যমে অল্প সময়ে গ্রাহকদের গাড়ীতে পূর্ণ করা যাচ্ছে চাহিদা মতো জ্বালানি। শিগগিরই দেশটির প্রায় সব স্টেশনেই কৃত্তিম বুদ্ধিমত্তার এই যন্ত্রের মাধ্যমে সেবা চালু করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।