
আসলাম চৌধুরীর এমপি প্রার্থীতা বাতিল, নিতে পাবেন না শপথ
ভোটে জয়ী চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না রায় দিয়েছেন আপিল বিভাগ। ঋণখেলাপি থাকায় তার ফলাফল স্থগিত রাখা হয়। রায়ের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, নতুন করে নির্বাচন হবে। তবে পূর্ণাঙ্গ রায়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সংসদে মাসুদের যে তিন প্রশ্নে স্পিকার বললেন ‘এগুলো পয়েন্ট অব অর্ডারের বিষয় নয়’
বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য জানতে চেয়েছেন পটুয়াখালী-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। একইসঙ্গে সরকারদলীয় দুই সংসদ সদস্যের বিরুদ্ধে ঋণখেলাপি ও মামলাসংক্রান্ত আলোচিত বিষয় এবং সাম্প্রতিক বিভিন্ন গুজব নিয়ে সরকারের অবস্থান জানতে চান তিনি।

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।

১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের চ্যাপ্টার ক্লোজড: হাসনাত
কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের চ্যাপ্টার ক্লোজড। চান্দাবাজ হাসনাতের সঙ্গে থাকতে পারে না। অপরাধ কার্যক্রম করলে আমার বাপেরেও ছাড় দিবো না।

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল মুন্সীর রিটের শুনানি চলছে
ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল হওয়া কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিটের শুনানি চলছে। প্রার্থী, নির্বাচন কমিশন ও হাসনাত আবদুল্লাহর পক্ষে একাধিক আইনজীবী এক ঘণ্টা ধরে হাইকোর্টে এ শুনানি করছেন।

প্রার্থিতা ফিরে পেতে মঞ্জুরুল আহসান মুন্সীর রিটের শুনানি কাল
ঋণখেলাপির দায়ে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে তার দায়ের করা রিটের শুনানি আগামীকাল (বুধবার, ২১ জানুয়ারি) নির্ধারণ করেছে হাইকোর্ট।

আগের নির্বাচনগুলোর মতো ঋণখেলাপিদের সুযোগ করে দেয়া হচ্ছে: আসিফ মাহমুদ
আগের বিতর্কিত নির্বাচনগুলোর মতো ঋণখেলাপিদের সুযোগ করে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মনে কষ্ট নিয়ে ঋণখেলাপিদের ছাড় দিয়েছি: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, মনে কষ্ট নিয়ে ঋণখেলাপি প্রার্থীদের ছাড় দিয়েছেন। গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) শুনানি শেষে তিনি এ কথা বলেন।

ঋণখেলাপি বা বিদেশি নাগরিকদের সুযোগ দেয়া হলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ঋণখেলাপি বা বিদেশি নাগরিকদের সুযোগ দেয়া হলে এনসিপি রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) বাংলামটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।

ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা
ঋণখেলাপিরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আজ (বুধবার, ১৩ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইপি পেনশন স্কিম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বাজেটে যে পদক্ষেপই নেয়া হোক তা সুখকর হবে না: ওয়াহিদউদ্দিন মাহমুদ
বাজেটের তুলনায় রাজস্ব আহরণ অনেক কম হলেও এতদিন পর্যন্ত তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। তাই অর্থনীতি যে অবস্থায় এসে দাঁড়িয়েছে সে অবস্থায় বাজেটে যে পদক্ষেপই নেয়া হোক না কেন তা সুখকর হবে না বলে জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ আহমেদ।

'ব্যাংক একীভূতকরণ স্বেচ্ছায় না হলে বাস্তবায়ন সম্ভব নয়'
ব্যাংক মার্জার বা একীভূতকরণ হলো ফোর্সড ম্যারেজ, জোড় পূর্বক সম্পর্ক। স্বেচ্ছায় না হলে জোরপূর্বক এটি বাস্তবায়ন সম্ভব নয়। আজ (শনিবার, ১৮ মে) ডিবেট ফর ডেমোক্রেসির 'ব্যাংক একীভূতকরণ অর্থনীতিতে সুফল বয়ে আনবে' শীর্ষক ছায়া সংসদ আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিকরা এ কথা বলেন।