
ইন্দোনেশিয়ায় ফেরিডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, এখনো নিখোঁজ ৭১
ইন্দোনেশিয়ার জাভা সাগরে দুই সপ্তাহ আগে ডুবে যাওয়া একটি ফেরি থেকে আরও একাধিক মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এতে ভয়াবহ এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে পৌঁছেছে। অ্যাসসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ কিশোর, চলছে উদ্ধার অভিযান
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন কিশোর নিখোঁজ হয়েছে। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বাটি বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

ইরানে বিমান ভূপাতিত হওয়ার পর ৫০ ঘণ্টা আত্মগোপনে মার্কিন সেনা
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর গুরুতর আহত অবস্থায় প্রায় ৫০ ঘণ্টা ইরানি বাহিনীর চোখ এড়িয়ে ছিলেন এক মার্কিন সেনা। ভাঙা পিঠ, হাত ও কাঁধ নিয়ে ৭ হাজার ফুট উঁচু একটি পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়ে পরে মার্কিন বিশেষ বাহিনীর হাতে উদ্ধার হন তিনি। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে।

নয়াদিল্লিতে ছয়তলা ভবন ধস; ভেতরে আটকা বহু শিক্ষার্থী, নিহত ১
নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে অন্তত একজনের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনো বহু শিক্ষার্থী আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনে টাইফুন সাউডেলের প্রভাবে ভূমিধস; ১ জন নিহত ও ১১ জন নিখোঁজ
চিনের জিয়াংশি প্রদেশে প্রবাল বৃষ্টির জেরে সৃষ্ট ভূমিধসে অন্তত ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন। গতকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) ভোরে প্রদেশটির সুইচুয়ান কাউন্টির গাওপিং শহরে এই দুর্ঘটনা ঘটে।

নেপালে বন্যায় ধ্বংসস্তূপের নিচে কেটেছে ১০ দিন, বৃদ্ধাকে জীবিত উদ্ধার
নেপালে ভয়াবহ বন্যায় কাদা ও ধ্বংসস্তূপের নিচে টানা ১০ দিন আটকে থাকার পর ৬৪ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) দেশটির নুওয়াকোট জেলায় নিজের ধসে পড়া কাদাটে বাড়ির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। বার্তা সংস্থা এএফপি বরাত দিয়ে মালয়মেইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাইপ্রাস উপকূলে ফেরিডুবিতে মৃত্যু বেড়ে ১২, এখনো নিখোঁজ ১৬
সাইপ্রাস উপকূলে যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় আরও দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ালো। দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে নিখোঁজ বাকি ১৬ যাত্রীর সন্ধানে তুরস্কের সামরিক বাহিনীর সহায়তায় সাগরে বড় পরিসরে তল্লাশি চলছে। ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইস্তাম্বুলের উপকূলে দুই জাহাজের সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ
তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের উপকূলে দুটি তুর্কি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের পর একটি জাহাজ ও তার ১০ সদস্যের নাবিকদলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধার অভিযান শুরু করেছে তুরস্কের কোস্ট গার্ড। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উত্তর সাইপ্রাস উপকূলে ২৬০ যাত্রী নিয়ে ফেরিডুবি; নিখোঁজদের সন্ধানে অভিযান
ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের উত্তরাঞ্চলীয় উপকূলে প্রায় ২৬০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৬২৩, নিখোঁজ ২ হাজার ৪২৬ জন
নেপালের উত্তরাঞ্চলে গত বুধবারের প্রলয়ংকরী পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। দুর্যোগের তিন দিন পরও এখনো ২ হাজার ৪২৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ)। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ধ্বংসস্তূপে আটকে পড়াদের কাছে ওষুধ পৌঁছে দেবে সাইবর্গ তেলাপোকা!
ভূমিকম্প বা ভবনধসের মতো প্রাকৃতিক দুর্যোগে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের কাছে জরুরি ওষুধ পৌঁছে দিতে সাইবর্গ তেলাপোকা উদ্ভাবন করেছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা। গবেষকেরা এই বিশেষ তেলাপোকার নাম দিয়েছেন প্যারাবর্গ। এই তেলাপোকার পিঠে ক্ষুদ্রাতিক্ষুদ্র ইনজেকশন ডিভাইস ও ক্যামেরা যুক্ত করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেপালে বন্যায় ৯০ মার্কিন নাগরিক নিখোঁজ; যেকোনো সহায়তার আশ্বাস ট্রাম্পের
নেপালের রসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় ৯০ জন মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন। এ অবস্থায় নেপালকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নাগরিকেরা সেখানে নিরাপদে আছেন কি না, তা নিশ্চিতে কাজ শুরু করেছে দেশটির প্রশাসন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।