ইস্তাম্বুল গভর্নরের কার্যালয় আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, ভোর ৩টায় (জিএমটি ০০:০০) মার্মারা সাগরে সিলিভরি শহরতলির প্রায় ২০ মাইল (৩২ কিলোমিটার) দক্ষিণে এই সংঘর্ষ হয়।
তুর্কি পতাকাবাহী টুগবার্ক ইমামোগুলু জাহাজটি আলসু নামের আরেকটি তুর্কি জাহাজের সঙ্গে ধাক্কা খাওয়ার পর এর নাবিকদের সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়। আলসু জাহাজটি অক্ষত রয়েছে বলে জানানো হয়েছে।
গভর্নরের কার্যালয় জানায়, ‘কোস্ট গার্ডের মার্মারা ও বসফরাস কমান্ডের অসংখ্য নৌ ইউনিট এবং একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’ উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলমান রয়েছে।





 and Syrian Foreign Minister Asaad al-Shibani-320x167.webp)