চীনে টাইফুন সাউডেলের প্রভাবে ভূমিধস; ১ জন নিহত ও ১১ জন নিখোঁজ

চীনের তিব্বতে ভূমিধসের পর উদ্ধারকাজে ঢাল পর্যবেক্ষণ করছেন এক উদ্ধারকর্মী
চীনের তিব্বতে ভূমিধসের পর উদ্ধারকাজে ঢাল পর্যবেক্ষণ করছেন এক উদ্ধারকর্মী | ছবি: রয়টার্স
0

চিনের জিয়াংশি প্রদেশে প্রবাল বৃষ্টির জেরে সৃষ্ট ভূমিধসে অন্তত ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন। গতকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) ভোরে প্রদেশটির সুইচুয়ান কাউন্টির গাওপিং শহরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, টাইফুন সাউডেলের প্রভাবে অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত হয়। এর ফলে আজ স্থানীয় সময় ভোর চারটার দিকে গাওপিং শহরে পাহাড় ধসে পড়ে। এতে অন্তত ১২টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ১০ জনের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। নিখোঁজ মানুষদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

এএম