স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দুর্ঘটনার পরপরই উত্তর সাইপ্রাস উপকূলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
রোববার ক্যাটামারান ঘরানার এই যাত্রীবাহী নৌযানটি কিরেনিয়া (গিরনে নামেও পরিচিত) বন্দর থেকে যাত্রা করেছিল। বন্দর ছেড়ে উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে যাওয়ার পরই নৌযানটি ডুবতে শুরু করে।





