বসরার কাছে হামলায় তেল ট্যাংকারে ভারতীয় নাবিক নিহত

বসরার কাছে আক্রান্ত তেলবাহী জাহাজ
বসরার কাছে আক্রান্ত তেলবাহী জাহাজ | ছবি: সংগৃহীত
0

ইরাকের বসরার কাছে হামলার শিকার একটি মার্কিন মালিকানাধীন অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে থাকা এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গতকাল (বুধবার, ১১ মার্চ) এ ঘটনার কথা জানিয়েছে বাগদাদে ভারতের দূতাবাস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক্সে দেয়া এক পোস্টে দূতাবাস জানায়, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘সেইফসি বিষ্ণু’ জাহাজের বাকি ১৫ ভারতীয় নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এএম