
খামেনির বিদায়ে শোককে শক্তিতে বদলাচ্ছে ইরান
চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকসভা চিরস্মরণীয় করে রাখতে চাইছে তেহরান। যার মধ্য দিয়ে শোককে শক্তিতে পরিণত করতে চাইছে দেশটি। এমনকি প্রিয় নেতার রক্ত বৃথা যেতে দেবে না বলে দেয়া হয়েছে হুঁশিয়ারিও। তবে কী যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় খামেনির জানাজা ও দাফনপ্রক্রিয়া শুরু মধ্য দিয়ে সেই বার্তাই আরও জোরালো করলো ইরান?

আয়াতুল্লাহ আলী খামেনি: যার দীর্ঘ নেতৃত্বে বদলে যায় ইরানের রাজনীতি
আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক ও ধর্মীয় নেতার নাম আয়াতুল্লাহ আলী হোসেইনি খামেনি। তিন দশকেরও বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বপালন কালে হয়ে ওঠেন প্রজাতন্ত্রের নীতি নির্ধারণের কেন্দ্রবিন্দু; জীবন্ত এক কিংবদন্তীর সাক্ষাৎ পায় বিশ্ব। ৪০ বছরেরও বেশি দীর্ঘ রাজনৈতিক জীবনে সাম্রাজ্যবাদী পশ্চিমা নেতাদের সঙ্গে টক্কর দিয়েছেন সমানে সমানে। গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় প্রাণ হারালেও আজও প্রজাতন্ত্রের সবচেয়ে বড় একতার নাম আয়াতুল্লাহ আলী খামেনি।

আয়াতুল্লাহ খামেনির জানাজায় জনতার ঢল
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আজ (শনিবার, ৪ জুলাই) সকাল থেকেই রাজধানী তেহরানের গ্র্যান্ড মসাল্লা প্রাঙ্গণে লাখ লাখ শোকাহত মানুষ সমবেত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিন
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

ইতিহাসের বৃহত্তম রাষ্ট্রীয় আয়োজনে বিদায় খামেনিকে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ইসলামি প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান। ছয় দিনের আয়োজনের আনুষ্ঠানিক সূচনা তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায়। এরপর কোম শহর থেকে খামেনির মরদেহ ইরাকের নাজাফে নেয়া হবে বুধবার (৮ জুলাই)। বৃহস্পতিবার (৯ জুলাই) জন্মশহর মাশহাদে দাফন করা হবে খামেনিকে। ছয় দিনের এই আয়োজনে থাকছেন শতাধিক দেশ ও প্রায় ৯০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

শনিবার আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের আনুষ্ঠানিকতা শুরু, জমায়েতে হামলার শঙ্কা
ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শনিবার (৪ জুলাই) শুরু হতে যাচ্ছে। এর মধ্যে দিয়ে ঐতিহাসিক এক জানাজার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। তেহরান প্রশাসন জানিয়েছে, অন্তত ৩০টি দেশের প্রতিনিধিসহ ৯০ দেশের ধর্মীয় নেতারা এতে অংশ নেবেন। জনসমাগম হতে পারে দেড় থেকে ২ কোটি মানুষের। তবে বিশাল এ জমায়েতে হামলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে হুঁশিয়ারি ইরানের
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আগে দেশটিতে যেকোনো ধরনের হামলা চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করেছেন আইআরজিসির কমান্ডার আলী আবদুল্লাহি।

খামেনির জানাজা: রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল
ইরান সরকারের আমন্ত্রণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল ইরান সফরে যাচ্ছে।

আলী খামেনির দাফন হবে মাশহাদে; জুনের শুরুতে তিন দিনের শোক পালনের পরিকল্পনা ইরানের
নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় জানাজা ও শোক পালনের পরিকল্পনা করছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই তেহরানে নিজ বাড়িতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন তিনি। প্রায় ৩৭ বছর ধরে ইসলামিক রিপাবলিকের নেতৃত্বে থাকা খামেনির দাফন অনুষ্ঠানটি চলতি জুনের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে। দ্য টাইমস অব ইসরাইল প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পারমাণবিক অস্ত্র চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং এ বিষয়ে তারা ‘বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ (রোববার, ২৪ মে) ইরানের সরকারি গণমাধ্যম ইরনা (আইআরএনএ) বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ‘টার্গেটে’ ট্রাম্প ও নেতানিয়াহু, মাথার দাম ৫৮ মিলিয়ন ডলার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য ৫ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ৫৮ মিলিয়ন ডলার) পুরস্কার ঘোষণা করার পরিকল্পনা করছে ইরান। দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাসের প্রস্তুতি চলছে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে এক হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে। ইরান ওয়্যার ও টেলিগ্রাফের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পারমাণবিক বোমার সমান ক্ষমতা: হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরছে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা আলোচনার মধ্যে হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের গুরুত্ব নতুন করে তুলে ধরছে ইরান। তেহরানের শীর্ষ রাজনীতিক ও রাষ্ট্র–সমর্থিত গণমাধ্যমগুলো বলছে, এই প্রণালির কৌশলগত গুরুত্ব ইরানের জন্য এখন আগের চেয়ে অনেক বেশি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।