সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে এর প্রস্তুতিও দেখা গিয়েছিল।
তবে আয়োজকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত না থাকায় অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে।
শেষ বিদায় অনুষ্ঠানের নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে তেহরান থেকে এএফপি জানায়, ‘শহিদ ইমামের বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।’
আরও পড়ুন:
৮৬ বছর বয়সী খামেনি সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় নিহত হন। আজ সকালে কর্তৃপক্ষ জানিয়েছিল, সন্ধ্যায় তেহরানে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিজ শহর পবিত্র নগরী মাশহাদে দাফন করা হবে।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে তেহরানে টানা হামলা চলছে, যেখানে ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক ও সরকারি স্থাপনা লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ স্থগিতের সিদ্ধান্তকে সরাসরি নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে যুক্ত করেনি।
অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা তেহরানের ইসলামিক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘লাখো মানুষের সম্ভাব্য অংশগ্রহণ এবং এমন জনসমাগমের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার প্রয়োজনীয়তার কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’





