ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় মারা গেছেন খামেনির স্ত্রী: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

ইরানে ইসরাইলের হামলা
ইরানে ইসরাইলের হামলা | ছবি: সংগৃহীত
1

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরদিন তার স্ত্রীও নিহত হয়েছেন। আজ (সোমবার, ২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত শনিবারে (২৮ ফেব্রুয়ারি) ইসরাইল-মার্কিন যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই নিহত হওয়ার খবর দেয় ইরানের সংবাদ মাধ্যমগুলো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, ‘ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন’।

এদিকে রাশিয়া ও চীন আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল।

এসএস