ওই কর্মকর্তারা জানান, আজ (বুধবার, ৫ মার্চ) সকালেই তাকে উত্তরসূরি ঘোষণা করার বিষয়টি বিবেচনায় ছিল। তবে কয়েকজন আলেম আশঙ্কা প্রকাশ করেছেন—এতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারেন। সংবেদনশীল আলোচনার কারণে তারা নাম প্রকাশ না করার শর্তে এ কথা বলেছেন।
‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ নামে পরিচিত ৮৮ সদস্যের এ পরিষদ গতকাল (মঙ্গলবার, ৪ মার্চ) সকালে ও সন্ধ্যায় দুটি ভার্চুয়াল বৈঠক করে। ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, কুমে পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল যে ভবনে, সেখানে ইসরাইল হামলা চালালেও ভবনটি খালি ছিল।
আরও পড়ুন:
মুজতবা খামেনি ৫৬ বছর বয়সী এবং রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ওই কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী তার পক্ষে সমর্থন দিয়েছে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে আলিরেজা আরাফি ও সাইয়েদ হাসান খোমেনির নামও রয়েছে।
ইরান সরকার জানিয়েছে, গত শনিবারের হামলায় খামেনির সঙ্গে মুজতবার স্ত্রী, মা ও এক সন্তানও নিহত হয়েছেন।




