
ভারতে আবারও ৫ দিনের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ২৭ জেলায় বন্যা সতর্কতা জারি
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হওয়ায় ভারতের মধ্য, পূর্ব ও উত্তর-পশ্চিমের রাজ্যগুলোতে আগামী ৫ দিন ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এরমধ্যে ওড়িশায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় প্রদেশটির ২৭টি জেলায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও, আসামে চলমান বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, ভারী বর্ষণে পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় প্রাণ গেছে ৭ জনের।

ভারতে বন্যা-বর্ষণের তাণ্ডব, আসামে মৃত বেড়ে ৬২
বিক্ষুব্ধ বর্ষায় দিশেহারা ভারতের বড় অংশ। বিপর্যয় পিছুই ছাড়ছে না বাসিন্দাদের। ২৪ ঘণ্টায় আরও ১৪ প্রাণহানির পর আসামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৬২ জনে। ভারী বর্ষণের কবলে গুজরাট। ১০০ বছরের চতুর্থ সর্বোচ্চ- ৩০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আহমেদাবাদে। তীব্র বন্যায় বন্ধ সব স্কুল, মুম্বাই-আহমেদাবাদ মহাসড়কে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে আটকে হাজারো মানুষ। রেড অ্যালার্ট অব্যাহত।

৪০ বছরের ভেতর সবচেয়ে বড় টাইফুন আঘাতের শঙ্কায় তাইওয়ান
১৯৮৭ সালের পর আয়তনের দিক থেকে সবচেয়ে বড় টাইফুন আঘাত হানার শঙ্কায় তাইওয়ান। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় রাতে তাইওয়ানের উত্তর উপকূলে আঘাত হানতে পারে টাইফুন বাভি। দুর্যোগ মোকাবিলায় এরইমধ্যে নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়াসহ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে মুম্বাই, দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে। বিঘ্নিত হচ্ছে রেল পরিষেবা।

ফিলিপাইনে ভূমিকম্পে নিহেতর সংখ্যা বেড়ে ৩৭, আহত ৫০০
ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। আহতের প্রায় ৫০০। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। সুনামি সতর্কতা তুলে নেয়া হলেও এখনও আফটারশক আঘাত হানার শঙ্কা রয়েছে। একারণে নাগরিকদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

মালয়েশিয়ায় উচ্চ তাপদাহ, বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান
মালয়েশিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পেনাং এর ঘনবসতিপূর্ণ নর্থ-ইস্ট জেলায় লেভেল ওয়ান তাপমাত্রা সতর্কতা জারি করা হয়েছে। এতে বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের আহ্বান জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

রেকর্ড বৃষ্টি-বন্যায় স্থবির কলকাতা, ৮ জনের প্রাণহানি
হঠাৎ রেকর্ড বৃষ্টি-বন্যায় স্থবির ভারতের কলকাতা নগরী। প্রাণ গেছে কমপক্ষে আটজনের। বাতিল ও বিলম্বিত হচ্ছে বিপুলসংখ্যক ফ্লাইট। সব স্কুল বন্ধ, ব্যাপক বিঘ্নিত মেট্রো পরিষেবা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বৃষ্টি আরও বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

সুপার টাইফুন রাগাসার আঘাতে লণ্ডভণ্ড ফিলিপিন্সের উত্তর-পূর্বাঞ্চল
ফিলিপিন্সের ওপর দিয়ে বয়ে গেছে সুপার টাইফুন 'রাগাসা'। এর প্রভাবে ঝড়ো হাওয়া ও অতিবৃষ্টি দেখা দিয়েছে দেশজুড়ে। টাইফুনের প্রভাবে বন্যা ও আকস্মিক ভূমিধসের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ক্ষয়ক্ষতি এড়াতে ২০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এরই মধ্যে চীনের দক্ষিণাঞ্চলেও আঘাত হেনেছে সুপার টাইফুনটি।

হিমাচলে বৃষ্টি-বন্যায় মৃত ৬৩, নিখোঁজ ৪০
ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বৃষ্টি-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৬৩ জনে। এখনও নিখোঁজ ৪০। দু’সপ্তাহে আর্থিক ক্ষতির পরিমাণ কমপক্ষে ৪০০ কোটি রুপি বলে জানিয়েছে রাজ্য সরকার। এদিকে বৈরী আবহাওয়ায় দেশজুড়ে ভারী বৃষ্টি, ভূমিধস ও বন্যা সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। মহারাষ্ট্রের পুনেতে জারি করা রয়েছে রেড অ্যালার্ট।

প্রচণ্ড গরমে দিল্লি ও পাঞ্জাবে রেড অ্যালার্ট জারি
প্রচণ্ড গরমে ভারতের দিল্লি ও পাঞ্জাবে জারি রয়েছে রেড অ্যালার্ট। গতকাল বুধবার (১১ জুন) দিল্লিতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি ও পাঞ্জাবে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’একদিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

নিম্নচাপে ভারতের কয়েক রাজ্যে ‘রেড অ্যালার্ট’
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ভারতের ওড়িশা থেকে ক্রমশ এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। এর প্রভাবে ঝড়ো বাতাসসহ ভারী বৃষ্টির কবলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সব রাজ্য। কেরালার আট রাজ্যে ‘রেড অ্যালার্টের’ পাশাপাশি অতিভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিম উপকূলসহ ভারতের বড় অংশে।

আবারো ঝড়ো বাতাসে জ্বলে উঠতে পারে আগুন
দানবীয় দাবানলের প্রকোপ কাটতে না কাটতেই আবারও ঝড়ো বাতাসে জ্বলে উঠতে পারে আগুন, এমন আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্যায় বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ
টানা বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে ভারতের বিভিন্ন স্থানে। পশ্চিমবঙ্গের কলকাতাসহ বিভিন্ন রাজ্যে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত হতে পারে ভারি বৃষ্টিপাত। এদিকে, রাজস্থানে ৪৯ বছরের মধ্যে জুন থেকে সেপ্টেম্বরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।