আদানি গ্রুপ
আদানি ও তার ভাতিজার বিরুদ্ধে সব ফৌজদারি অভিযোগ তুলে নিলো যুক্তরাষ্ট্র

আদানি ও তার ভাতিজার বিরুদ্ধে সব ফৌজদারি অভিযোগ তুলে নিলো যুক্তরাষ্ট্র

ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে আনা সব ধরনের ফৌজদারি অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। নিউ ইয়র্কের একটি আদালতে দায়ের করা জালিয়াতির এই মামলাগুলো স্থায়ীভাবে খারিজ করে দেয়ার সিদ্ধান্তের পর মঙ্গলবার আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম ৩.৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। টাইস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আদানির বিরুদ্ধে ফৌজদারি মামলা তুলে নিচ্ছে মার্কিন বিচার বিভাগ

আদানির বিরুদ্ধে ফৌজদারি মামলা তুলে নিচ্ছে মার্কিন বিচার বিভাগ

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দায়ের করা একটি দেওয়ানি জালিয়াতির মামলা ১৮ মিলিয়ন ডলার জরিমানার বিনিময়ে নিষ্পত্তিতে সম্মত হয়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানি। ২০২৪ সালে ভারতের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে কাজ পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেয়া এবং সে তথ্য গোপন করে মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে এই মামলা হয়েছিল। বিবিসির প্রতিবেদন এ তথ্য জানা যায়।

‘আদানি গ্রুপের কর ফাঁকির অভিযোগে সম্পৃক্তদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে’

‘আদানি গ্রুপের কর ফাঁকির অভিযোগে সম্পৃক্তদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে’

আদানি গ্রুপের কর ফাঁকির অভিযোগে যাদের সম্পৃক্ততা আছে সবার ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। আজ (বুধবার, ৩০ এপ্রিল) দুপুরে দুদকে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

শিগগিরই বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে আদানি

শিগগিরই বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে আদানি

গরমের চাহিদা মেটাতে কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে ভারতের আদানি গ্রুপ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাস ধরে এই সরবরাহ আংশিকভাবে বন্ধ ছিল।

পাঁচ দশকের পুরোনো ঘুষবিরোধী আইন স্থগিত করলেন ট্রাম্প

পাঁচ দশকের পুরোনো ঘুষবিরোধী আইন স্থগিত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পাঁচ দশকের পুরোনো ঘুষবিরোধী আইন স্থগিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেলো বছর বাইডেন প্রশাসনের আমলে এ আইনেই দোষী সাব্যস্ত হন ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার সহযোগীরা।

‘বিদ্যুৎ খাতে অসম চুক্তির খেসারত দিচ্ছে অন্তর্বর্তী সরকার’

‘বিদ্যুৎ খাতে অসম চুক্তির খেসারত দিচ্ছে অন্তর্বর্তী সরকার’

বিদ্যুৎ খাতের অসম চুক্তির খেসারত দিতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। অভিযোগ পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের।এদিকে, বিদ্যুৎখাতে বিগত সরকারের দুর্নীতি রোধের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির চ্যালেঞ্জ বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা।

আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ

আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ

ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ। বকেয়া বিল বিতর্কের মধ্যেই এ পদক্ষেপ, যদিও কারণ হিসেবে ঢাকা বলছে- শীতের মৌসুমে বিদ্যুতের চাহিদা কম। সরকারি সূত্রে বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে বলা হয়, চুক্তিতে উল্লিখিত বিদ্যুতের দাম আরও কমাতে চায় বাংলাদেশ।

ঘুষ কেলেঙ্কারিতে অনিশ্চয়তায় আদানির শত-কোটি ডলারের বিদেশি বিনিয়োগ

ঘুষ কেলেঙ্কারিতে অনিশ্চয়তায় আদানির শত-কোটি ডলারের বিদেশি বিনিয়োগ

করদাতাদের কষ্টার্জিত দুই হাজার কোটি রুপির বেশি অর্থ ঘুষ দিতে উড়িয়েছে আদানি গ্রুপ। এমন অভিযোগ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের। আলোচনার জন্য বিষয়টি তোলা হলে তুমুল হট্টগোলে সোমবার স্থগিত হয়ে যায় পার্লামেন্ট অধিবেশন। প্রতিষ্ঠানটির প্রধান গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে চলে ধরপাকড়ও। এদিকে ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে এবার বাংলাদেশ-শ্রীলঙ্কা-ফ্রান্সেও অনিশ্চয়তায় আদানি গ্রুপের বিভিন্ন প্রকল্পে শত-কোটি ডলারের বিদেশি বিনিয়োগ।

অভিযোগ দায়েরের পর আদানি গ্রুপের শেয়ার দর কমেছে

অভিযোগ দায়েরের পর আদানি গ্রুপের শেয়ার দর কমেছে

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিসহ উচ্চপদস্থ কয়েকজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অভিযোগ দায়েরের পর বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনের শুরুতে বহুজাতিক প্রতিষ্ঠানটির শেয়ারের দর কমেছে ২০ শতাংশ পর্যন্ত। কয়েক ঘণ্টায় বাজার থেকে উধাও হয়ে গেছে গ্রুপের বাজারমূল্যের প্রায় তিন হাজার কোটি ডলার। কমে গেছে ভারতের বিলিওনেয়ারের মোট সম্পদও। এই কোটিপতি গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

প্রতারণার দায়ে গৌতম আদানির নামে নিউইয়র্কের আদালতে অভিযোগ

প্রতারণার দায়ে গৌতম আদানির নামে নিউইয়র্কের আদালতে অভিযোগ

ঘুষ ও প্রতারণার দায়ে ভারতীয় ব্যবসায়ী ও ধনকুবের গৌতম আদানিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে অভিযুক্ত করা হয়েছে। সঙ্গে তার দুই ভাতিজাসহ আদানি গ্রুপের মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলার অভিযোগে বলা হয়, মার্কিন বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নেন আদানি। ঘুষ দিয়ে বাগিয়ে নেন সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ। এছাড়া, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ৩০০ কোটি মার্কিন ডলারের ঋণ ও বন্ড ইস্যু করে আদানি গ্রুপ।

আদানি'র সঙ্গে বিদ্যুৎ চুক্তি: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

আদানি'র সঙ্গে বিদ্যুৎ চুক্তি: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

৩ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের। আজ (১৯ নভেম্বর) দুপুরে এ আদেশ দেন আদালত। সেইসঙ্গে এই চুক্তি পর্যালোচনা করে দেশবিরোধী হলে তা কেনো বাতিল করা হবে না, তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট।

যুক্তরাষ্ট্রে হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা আদানি গ্রুপের

যুক্তরাষ্ট্রে হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা আদানি গ্রুপের

যুক্তরাষ্ট্রে অন্তত ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টিতে জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তি অবকাঠামো খাতে এক হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিল ভারতের আদানি গ্রুপ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো এক শুভেচ্ছা বার্তায় বিষয়টি উল্লেখ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গৌতম আদানি।